আমি কি তার অপেক্ষায় থাকবো না বিয়ে করে ফেলবো?

আমি সজীব আমার বয়ষ 25 বছর কিছু দিন আগে বি এ অর্নাস শেষ করেছি । পরিবারের বড় সন্তান ও আমার কেনো বোন না থাকায় পরিবার চায় আমি খুব তারা তারি বিয়ে করে ফেলি । কিন্তু আমি একটা মেয়েকে ভালোবাসি এবং সে ও আমাকে ভালোবাসে এবং আমি তাকে বিয়ের কথা বলি কিন্তু সে রাজি হয় না কারন সে I H T তে পরে ম্যাটস (সহকারী ডাক্তার ) বিষয়ে এবং সে লেখা পড়া শেষ করে বিয়ে করতে চায় কারন তার ভাইনেই তার বয়ষ 18 বছর তাকে বিয়ের কথা বলে যে সে এখনেই বিয়ে কতে চায় না যদি তার অপেক্ষায় থাকতে আমার সমস্যা হয়ে থাকে তাহলে অন্য কাউকে বিয়ে করে নিতে বলে। এখন আমি কি করবো তার অপেক্ষায় থাকবো না অন্য কাউ কে বিয়ে করে ফেলবো আমি যে ওকে খুব ভালোবাসি ।
2961 views

4 Answers

অন্য কাউকে বিয়ে করুন। কারন বাবা মার কথার মূল্য আগে। যদি আপনার সমস্যা হয় তো। তাছাড়া আপনার পরিবারের যে ধরনের বৈশিষ্ট্য আপনি তুলে ধরেছেন।,তাতে আমার  এটাই সঠিক কাজ হবে বলে মনে হয়।

2961 views Answered

আপনার কথা শুনে মনে হচ্ছে মেয়েটি তার ক্যারিয়ারকে বেশি গুরুত্ব দিচ্ছে।মেয়েটিকে বলুন,বিয়েরর পরেও পড়ালেখার সুযোগ দেবেন।যদি সে অজুহাত দেয়,"বিয়ের পর লেখাপড়া হয় না" এই অযুহাত দেয় তাহলে ভেবে নিয়েন সে আসলে আপনাকে বিয়েই করতে চায় না।কারণ,মেডিকেলের বেশিভাগ মেয়ের বিয়ে হয় সেকেন্ড/থার্ড ইয়ারে থাকতে।তারাও ডাক্তারি পাশ করে। তখন আপনার উচিত হবে, তার জন্য অপেক্ষা না করে বাবা-মা'র পছন্ত মত কাওকে বিয়ে করে নেয়া।এতে আপনার বাবা-মা ভীষণ খুশি হবে।বাবা-মাকে খুশি করার চেয়ে বড় কোন কাজ পৃথিবীতে নেই। আপনার জন্য শুভ কামনা রইলো,ভাই

2961 views Answered

মেয়েটা আপনাকে খুব বেশি ভালোবাসে না অথাৎ আপনার প্রতি সে ততোটা দুর্বল না। আর সে তার ক্যারিয়ার গঠন করে যে আপনাকে বিয়ে করবে তার কোন নিশ্চয়তা নেই ।তাই আপনি অন্য মেয়েকেই বিবাহ করুন। আর যদি তাকে বিয়ে করতে চান তবে নিজের পায়ে দাড়ান যেন তার চেয়ে আপনার যোগ্যতা বেশি হয়

2961 views Answered

একটা প্রবাদ আছে যে ইচ্ছা থাকলে উপায় হয়।আপনি ইচ্ছা করলে মেয়েটির জন্য আরো কয়েকবছর অপেক্ষা করতে পারবেন।তখন এমনিতেই অপেক্ষা করার যুক্তি দাঁড় করাতে পারবেন।আবার ইচ্ছা করলে তাকে বাদ দিয়ে অন্যজনকে বিয়ে করতে পারবেন।এর পক্ষে মেয়েটির কাছে দেবার মত যুক্তির অভাব হবে না।কিন্তু আপনার ক্ষেত্রে দুইটি ঘটনা ঘটবে।মেয়েটার জন্য অপেক্ষা করলে পরিবার কষ্ট পাবে।আর মেয়েটার জন্য অপেক্ষা না করলে মেয়েটাকে ধোঁকা দেওয়া হবে।যদিও মেয়েটা বলেছে অপেক্ষা করতে কষ্ট হলে অন্যকে বিয়ে করে নিতে।তারপরও মেয়েটার কথাও ভাবতে হবে।হয়ত বারবার বিয়ের কথা বলায় রাগ করে কথা বলেছে।যেটাই সিদ্ধান্ত নিবেন ভেবেচিন্তে নিবেন।কারণ এটা সারাজীবনের ব্যাপার।

2961 views Answered

Related Questions

Next steps