6 Answers
মুখে পানির ছিটা দিবেন।
পড়ার সময় একটু চা বা
কফি খাবেন।
অবশ্য আমি পানি
করি।আর যখন খুব
ঘুম আসে তখন রুমের
মধ্যে একটু হাটা হাটি
করবেন।
পড়াশুনা করার সময় তখই ঘুম আসে যখন পড়াশুনার প্রতি মনোযোগ থাকে না । তাই পড়াশুনা করার সময় যেন ঘুম না আসে সেজন্য আগে পড়াশুনার প্রতি মনোযোগ আনতে হবে । পড়াশুনার প্রতি মনোযোগ আনার উপায় হচ্ছে পড়াশুনার শুরু করার আগে বাইরে থেকে ১০/১৫ মিনিট হেটে বেড়াবেন । কারনঃ হাটাহাটি করলে মস্তিস্ক সতেজ থাকে এবং কাজ করে ভালো । তাছাড়াও পড়ার আগে কম পরিমানে খাবার খাবেন । বেশী খাবার খেলে ক্লান্তি এসে যায় এবং ঘুম অতি তাড়াতাড়ি আক্রমন করে । এবং পড়াশুনা চলা কালিন আশে পাশে মোবাইল রাখবেন না । কারন মোবাইলে সময় দেখতে গেলেও গেম, ফেসবুক, ম্যাসেন্জার এর মতো আইকোন বা ফোল্ডার গুলো সময় দেখার আগেই চোখে পড়ে যায় । আর এগুলো দেখলে বইয়ের কথা মনেই থাকে না । তাই মোবাইল দূরে রাখুন । পড়তে পড়তে একটু চলাফেরা চা বিস্কুট খান তাহলে পড়ার প্রতি অমনোযোগীতা ও ঘুম দুটোই দুর হবে । আশাকরি বুঝতে পেরেছেন ঘুম তাড়ানোর জন্য কি করতে হবে ।
পড়তে বসার আগে মুখে পানির ঝাপটা দিয়ে এক গ্লাস পানি পান করুন। এতে শরীর মস্তিষ্ক দুটোই ঠান্ডা থাকবে।থাকবে।এরপর পড়তে বসুন। যখন আবার ঘুম পাবে তখন হালকা পানি পান করুন। এতে ঘুমের রেশ কেটে যাবে।
আমি হেফজকানাই পড়ার সময় গভির রাতে পড়লে ঘুম আসত তাই সাথে এক গ্লাস পানি রাখতাম আর চোখে পানি চিটকা দিতাম তারপর এসতেগপার পড়তাম,ঘুম চলে যেত! আপনিও এই নিয়মে করে দেখেন ইনশা আল্লাহ উপকার পাবেন
পড়ালেখার সময় ঘুম আসাটা স্বাভাবিক। ঘুম আসলে আপনি কিছুক্ষণ হাটা-হাটি করা, চোখে পানি ছিটানো, চা-কফি খাওয়া ইত্যাদি কাজগুলো করতে পারেন। পড়ালেখা যাতে ঘুম না আসে, সেটার করণীয় দিক- ১) হেলান দেওয়া যায়, এমন চেয়ারে বসবেন না। এক্ষেত্রে আপনি টুল ব্যবহার করতে পারেন। ২) গালে হাত দিয়ে অথবা হাতের উপর মাথার ভর বা শরীরের ভর দিয়ে পড়বেন না। একদম সোজা হয়ে বসে পড়ার চেষ্টা করুন। ৩) ফ্যান বেশি বাড়িয়ে রাখবেন না। কারণ রুম বেশি ঠান্ডা হলে, ঘুম ঘাড়ে চেপে বসে। ৪) একদম চুপ হয়ে অর্থাৎ মনে মনে পড়লে ঘুম আসতে পারে।
পড়ার সময় ঘুম আসলে টেবিল থেকে উঠে পড়বেন।১০-১৫ মিনিট হাটাহাটি করেন,,সামান্য ব্যায়াম করেন ঘুম কেটে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy