3 Answers
এক ছেলে ক্লাস এ ফেসবুক স্ট্যাটাস আপডেট করেছে “ ক্লাসের মধ্যেও ফেসবুক কি মজা!!” কিছুক্ষণ পর শিক্ষক এর কমেন্ট “ বেটা ক্লাস পরীক্ষাতে জিরো পাইছ!! খাতা দিব নাকি আপলোড কইরা ট্যাগ কইরা দিব”
ফেসবুক নিয়ে কৌতুক
১। গিন্নির স্ট্যাটাস- আজ করল্লা আর লইট্যা শুটকি দিয়ে গরুর মাংসের দো পেয়াজি কর্ছি।
কর্তা অফিসে বসে- লাইক।কমেন্টস এ- ওয়াও! লাবুজানু,আই উইল বি হোম সুন খ্যান্ট উয়েঠ
বাসার পিচ্চি- ডিসলাইক ,আমিবার্গার খামু।
বান্ধবি- এই রেসিপি টা লিখেশেয়ার দে না রে আমিও রাধঁবো ওর জন্য
পাশের বাসার ভাবি-লাইক,এন্ড আমাকে এক বাটি দিয়েন তো আপা
বউয়ের আপন মা- আহারে আমার মেয়টা শশুর বাড়ি গিয়ে কি কষ্টেই না আছে,এখনি চুলো গুতাচ্ছে সবাই তোকে শুধু পোক করে নারে?
শাশুড়ি- কি যে রাধোঁ না তুমরা ? আমারে এই আইটেম থেকে আনট্যাগ করো,আজ আমি সাগুদানা আর দুধ খাবো।
ননদ- স্ট্যাটাসে লাইক ও না,ডিসলাইক ও না।বয় ফ্রেন্ডের সাথে চ্যাটে-জানু আমাকে কিন্তু আজকে তুমি চাইনিজে নিয়ে যাবা,ভাবি আজকেও ছাইঁপাশ রাধঁছে
দেবর- ফ্রেন্ডের সাথে চ্যাটে ।দোস্ত তোর মেসে বুয়ারে চাউল এক পট বাড়ায়া দিতে ক! আমি আইতাছি,দুপুরে খামু।
দাড়োয়ান- ম্যাডাম দর্জা জানলা বন কৈরা রান্ধেন ফিলিজ,অলরেডি পাশের ফ্ল্যাটের লোকজন গন্ধের চোটে রিপোর্ট বাটনে কিলিক মারছে।
জরিনা খাতুন’স রেসিপি পেজ- আপনি আমাদের রেসিপি নিজের নামে চলানোয় আপনাকে আনফ্রেন্ড কর্তে বাধ্য হলাম।
বুয়া- কমেন্টস এ – ইসটেটাস পরে দিয়েন আগে শপিং মল থাইকা আইসা রান্না বওয়ান খালাম্মা।
অতঃপর মান ইজ্জত খাওনের দুষে একটু পরেই বুয়ারে ব্লক:-( :P:P:
২। স্কুলপড়ুয়া ছেলেটা তার ফেসবুক স্ট্যাটাসে লিখল, ‘ক্লাসরুমে বসে বসে ফেসবুকিং করছি। হা হা হা…কী মজা!’
সঙ্গে সঙ্গেই কমেন্ট লিখলেন শিক্ষক, ‘বেরিয়ে যাও।’
শিক্ষকের কমেন্টে লাইক দিয়ে ছেলেটির মা লিখলেন, ‘আজকে আসো বাসায়। এই অপরাধের শাস্তিস্বরূপ তুমি আজ ঘর ঝাঁট দেবে, ঘর মুছবে এবং থালাবাসন ধুবে।’
মায়ের কমেন্টে লাইক দিল বাসার কাজের লোক!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy
