দাওয়াত খাওয়া নিয়ে মজার কৌতুক চাই?

দাওয়াত খাওয়া নিয়ে  মজার কৌতুক চাই।
3439 views

2 Answers

আপনি বিডি জোকস ডট কমে গিয়ে আপনার পছন্দের কৌতুক এর নাম লিখে আবার সার্চ করুন ।

3439 views Answered

দাওয়াত খাওয়া নিয়ে কৌতুকঃ


১। মালিকঃ আমাদের দোকানে যে পচা ডিমগুল সেগুলো কে কিনলো??

কর্মচারীঃ লিয়াকত সাহেব ।
মালিকঃ গত বছরের পাঁচ কেজি আটা?
কর্মচারীঃ লিয়াকত সাহেব ।
মালিকঃ আর ঐ মেয়াদ শেষ হয়ে যাওয়া সেমাইগুলো?
কর্মচারীঃ লিয়াকত সাহেবই সবনিয়ে গেছেন ।
এমন সময় মালিকের মুখ কালো হয়ে গেল । কপাল দিয়ে ঘাম ছুটতে লাগলো ।

কর্মচারীভয় পেয়ে জিজ্ঞাস করলঃ হুজুর আপনার কি শরীর খারাপ লাগছে? .
মালিক : না, লিয়াকত সাহেবের বাসায় আজ আমার সপরিবারে দাওয়াত আছে।

২। এক দাওয়াতের অনুষ্ঠানে এক বাংলাদেশী ও এক আমেরিকান খেতে বসেছে।তো সেই দাওয়াতের অনুষ্ঠানে সোনার চামচ দেয়া হয়েছিল সবাইকে খাওয়ার সময় ব্যবহার করার জন্য।হঠাৎ আমেরিকানটা খাওয়ার মাঝখানে খুব সাবধানে নিজের প্যান্টের পকেটে একটা সোনার চামচ লুকিয়ে ফেললো।শুধু বাংলাদেশীটা এটা দেখল,কিন্তু কিছু বলল না।খাওয়া শেষে সবাই গল্প করছে।হঠাৎ বাংলাদেশীটা বলল,সে একটা ম্যাজিক দেখাবে।ম্যাজিক দেখতে সবাই তার চারপাশে এসে ভিড় করে দাড়ালো।তখন বাংলাদেশীটা একটা সোনার চামচ চাইল একজনের কাছ থেকে।সেই বাড়ির মালিকের ছেলে তাকে একটা সোনার চামচ এনে দিল।বাংলাদেশীটা সেই সোনার চামচটা তার নিজের প্যান্টের পকেটে ঢুকাল এবং আমেরিকানটাকে কাছে ডেকে এনে তার পকেট থেকে সোনার চামচ বের করল।সবাই খুব জোরে তালি দিয়ে ওঠল….আর আমেরিকানটার কথা না বলি..
3439 views Answered

Related Questions

Next steps