দুই-এক দিন পরপর হওয়া সর্দির সমস্যা কীভাবে দুর করবো?

আমি যদি কোনোদিন সামান্য ঠান্ডা জাতীয় পানীয় খাই তাহলেই আমার সর্দি দেখা দেয়। পুকুরেও গোসল করতে গেলে সামান্য সাতার কাটলেই সর্দি হয়। ডাক্টার এর কাছে গেলে শুধু হিসটাসিন অথবা এলাট্রল দেয়। আর কিছুই না। প্রচন্ড গরমে তো ঠান্ডা জাতীয় পানীয় খাওয়া লাগে। আবার মাঝেমধ্যে পুকুরে সাতার না কাটলেও ভালো লাগে না। এমতাবস্তায় আমি কী করতে পারি?
3004 views

3 Answers

সকালে এবং সন্ধ্যায় আদা কুঁচি মিশ্রিত চা অথবা গরম পানি পান করুন । এবং ফ্রিজের ঠান্ডা পানি পান করবেন না ।

3004 views Answered

পুকুরে গোসল করা অবশ্যই বন্ধ করতে হবে। দৈনিক সকালে এক কোঁয়া রসূন চিবিয়ে খেয়ে ফেলুন সাথে একটু গরম পানি পান করুন। আদা-চা পান করুন। ফ্রিজের ঠাণ্ডা পানীয় পান এবং ঠাণ্ডা দই- আইসক্রিম খাওয়া বন্ধ করুন।

3004 views Answered

নাকে পলিপাস থাকতে পারে।পলিপাস থাকলে এরকম সর্ধির সমস্যা হয়। আপনি নাক কান গলার ডাক্তার দেখাতে পারেন। ইন্সাআল্লাহ  ভালো হবে।

3004 views Answered

Related Questions

Next steps