4 Answers
আপনার শরীরে জ্বর থাকার ফলে আপনার শরীর প্রচন্ড গরম থাকতে পারে। আবার রক্তের বিভিন্ন সমস্যা বা অন্য কোন শারীরিক সমস্যা থাকার কারণেও শরীর গরম থাকতে পারে। তাই আপনি একজন ডাক্তারের কাছে যান পরীক্ষা করার প্রয়োজন হলে পরীক্ষা করে নিন, ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
9826 views
Answered
আপনার শরীরের রক্ত চলাচল একটু বেশী হয়। ফলে আপনার শরীর গরম থাকে।আপনার শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে শসা, নারকেল , তিল ভাজা ইত্যাদি খেতে পারেন।যদি আপনার শরীর রাতের দিকে জ্বরের মতো হয়। তবে বুঝতে হবে আপনার বাতজ্বর হয়েছে। তখন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আর নিয়মিত প্রচুর পানি পান করবেন।
9826 views
Answered
এমনিও কয়েক দিন প্রচণ্ড গরম যাচ্ছে। এজন্য গরম লাগাটাই স্বাভাবিক। তবে আরো কিছু কারণ থাকতে পারে গরম লাগার। যেমন-
- শরীরে অতিরিক্ত চর্বি জমা
- অতিরিক্ত টেনশন করা
- অতিরিক্ত পরিশ্রম করা
- ভাঁজা-পোড়া জাতীয় খাদ্য অতিরিক্ত পরিমাণে খাওয়া
- পর্যাপ্ত পানি না পান করা
- নিয়মিত গোসল না করা
- উল, সিনথেটিক অথবা ভারি তন্তুর পোশাক পরা
এ থেকে বাঁচতে করণীয়-
- প্রচুর পানি এবং পানি জাতীয় খাদ্য পান করবেন
- স্বাস্থ্যকর ও পরিমিত খাদ্য খাবেন
- সামর্থ্য বুঝে পরিশ্রম করবেন
- নিয়মিত গোসল করবেন
- আবহাওয়া বুঝে পোশাক পরবেন
9826 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy