7 Answers
জানালার পাশের সিটে বসার ট্রাই করতে পারেন। এছাড়াও আদা , লেবু , চকলেট ইত্যাদি মুখে রাখতে পারেন। অথবা বমি নিরোধক ট্যাবলেট পাওয়া যায় , বাসে ওঠার আধা ঘন্টা আগে খেতে পারেন।
বাসে উঠার আধা ঘণ্টা আগে ডমপেরিডোন বা ডিফ্লাক্স বা এভোমিন এর মধ্যে যেকোনো একটি খেয়ে নিন|
জানালার পাশের সিটে বসতে পারেন। লেবুর পাতার গন্ধ নিতে পারেন।আদা চিবোতে পারেন। বার বার বমির কথা চিন্তা না বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন। অথবা, বমি রোধক ট্যাবলেট নিতে পারেন।
*আপনি লেবু পাতা সাথে নিতে পারেন। *বাসের জানালার পাশে বসবেন এবং বাইরের প্রকৃতি উপভোগ করবেন *মনে কখনই বমির কথা আনবেন না *সাথে বমির ট্যাবলেট নিতে পারেন
বমি ভাব দূর করতে সবচেয়ে কার্যকরী ভেষজ ওষুধ আদা। আদা কুচি করে কেটে মুখে নিয়ে চিবুতে পারেন। এতে করে আপনার বমি ভাবটি দূর হয়ে যাবে। যারা ঝাঁজ সহ্য করতে পারেন না, তারা একটু গরমপানিতে আদা সেদ্ধ দিন। এবার ওই পানি মুখে নিয়ে কুলি করলে মুখ থেকে বমির বিচ্ছিরি গন্ধও দূর হয়ে যাবে। যখনই বমি ভাব হবে তখনি মুখে এক টুকরা লবঙ্গ রেখে দিন। ধীরে ধীরে চিবুতে থাকুন দেখবেন আপনার মুখ থেকে বমিভাবটি চলে গেছে। পুদিনাপাতা বমিভাব দূর করতে দারুণ কার্যকর। পুদিনার রস গ্যাস্ট্রিকজনিত বমিভাব দূর করতে বেশি কার্যকরী। তাই গ্যাস্ট্রিকজনিত বমিভাবে পুদিনা পাতা মুখে দিয়ে চিবুতে থাকুন। অনেকেই দারুচিনি চিবুতে পছন্দ করেন। দারুচিনি ভারী খাবারের পর খেলে হজমে খুব সাহায্য করে। তাই হজমের সমস্যাজনিত কারণে বমিভাব হলে খেতে পারেন এক টুকরা দারুচিনি। অনেকের ক্ষেত্রে টক জাতীয় খাবারের ফলে শরীরের বমিভাব দূর হয়। লেবুর রসে রয়েছে সাইট্রিক এসিড যা বমিভাব দূর করতে বেশ কার্যকরী। কিন্তু গ্যাস্ট্রিকজনিত বমির ভাব হলে লেবু না খাওয়াই ভালো। তাছাড়া বমি ভাব হলে লেবুপাতার গন্ধ উপকারে আসতে পারে। কারণ লেবুর পাতা শুকলে বমি বমি ভাব দূর হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy