আমার ছন্দ?

আমার বান্ধবির জন্য একটা সুন্দর ছন্দ চাই। প্লিজ একটু চেষ্টা করে বলেন।
3022 views

2 Answers

বহুক্ষণ মুখোমুখি চুপচাপ, একবার চোখ তুলে সেতু

আবার আলাদা দৃষ্টি, টেবিলে রয়েছে শুয়ে

পুরোনো পত্রিকা

প্যান্টের নিচে চটি, ওপাশে শাড়ির পাড়ে

দুটি পা-ই ঢাকা

এপাশে বোতাম খোলা বুক, একদিন না-কামানো দাড়ি

ওপাশে এলো খোঁপা, ব্লাউজের নীচে কিছু

মসৃণ নগ্নতা

বাইরে পায়ের শব্দ, দূরে কাছে কারা যায়

কারা ফিরে আসে

বাতাস আসেনি আজ, রোদ গেছে বিদেশ ভ্রমণে।

আপাতত প্রকৃতির অনুকারী ওরা দুই মানুষ-মানুষী

দু‘খানি চেয়ারে স্তব্ধ, একজন জ্বলে সিগারেট

অন্যজন ঠোঁটে থেকে হাসিটুকু মুছেও মোছে না

আঙুলে চিকচিকে আংটি, চুলের কিনারে একটু ঘুম

ফের চোখ তুলে কিছু স্তব্ধতার বিনিময়,

সময় ভিখারী হয়ে ঘোরে

অথচ সময়ই জানে, কথা আছে, ঢের কথা আছে।

3022 views Answered

বসন্তের ফুল দিব তোমায়, দিব কোকিলের গান, গৃষ্মের তাপ দিব তোমায়, দিব ফলের ঘ্রাণ। বর্ষার বৃষ্টি নাও তুমি, নাও মাছের স্বাদ, শরতের সাদা আকাশ হবে তোমার, পাবে হেমন্ত ধানের ভাত। শীতে দিব তোমায় কুয়াশার চাদর, মিষ্টি রোদে পাবে তুমি নতুন ভোর।  (এটা আমার জীবনের প্রথম কোন বাংলা ছন্দ লেখা। এটা লিখেছিলাম যখন নতুন ডিজুস সিমে ফ্রি এসএমএস চালাচালির অফার আসল।গণহারে সবাইরে পাঠাইতাম। কিন্তু কি সৌভাগ্য কেউ উত্তর দেয় নি। পরে দূর্ভাগ্যবশত আমার এক বন্ধু মেয়ে সেজে এই এসএমএসের উত্তর দিল। তারে কল দিলেই, খালাতো বোনের সাথে কথা বলাইতো।আমিও মজা পাইতাম।এখন আর সে মজা নেই।) ২)    গরুতে করে হাল-চাষ, ছাগলে করে নষ্ট, অসতে করে খারাপ কাজ, সতে পায় কষ্ট। ছাগলের মুখ মানেনা বাধা-মানেনা কোন নিষেধ সে করবে পরের ক্ষতি এটাই তার বিবেক।  (বাড়িতে লাউ-কুমড়া আর শীমের গাছ লাগালাম। গাছ বড় হল, ফুল দেওয়া শুরু হল, কিন্তু ফলের সময় এলাকার সমস্ত ছাগলে নজর পড়ল- আমাদের গাছ গুলোর উপর, সমানে তাদের আক্রমণাত্নক হামলা। মেজাজ গরম হওয়ায় আমার হাতের সাহায্যে মোবাইলে এই এসএমএস লিখে ফেললাম। এলাকার ছেলে মেয়েও উত্তর দিল- গাধা কোথাকার।) ৩)    তুমি আমার রাতের তারা- বাঁকা চাঁদের হাসি, তুমি আমার স্বপ্ন-ঘুম ভাঙা ভোরের গানের পাখি। তুমি আমার সোনালি সূর্যের পূব আকাশের আলো, তোমায় যেন কি কারণে লেগেছে অনেক ভাল। তুমি হলে রোদেলা সূর্যের ঘামঝরা আগুণ, তুমি আমার মেঘলা আকাশ- ভালবাসার ফাগুণ। তুমি হলে বৃক্ষরাজির সবুজ-শীতল ছায়া, তোমার কাছে আসলে যেন কিসের লাগে মায়া। তুমি হলে বিকেল বেলার মন ভুলানো গান, তোমার গানের ছোঁয়ায় সাজাই ভালবাসার প্রাণ। তুমি হলে সন্ধ্যা বেলার শেষের কবিতা, দেখে রুপ তোমার হৃদয়ে এঁকেছি রুপরে ছবিটা।  ( একটা মেয়ে আমারে বেশ কয়েকবার প্রেমপত্র দিছিল, কিন্তু উত্তর দিবার পারি নাই, তারে যখন এই লেখাটা উত্তর দিতে গেলাম, সাথে সাথে আম্মার হাতে আন্ডার অ্যারেস্ট, রেজাল্টের আগের দিন পর্যন্ত রিমান্ডে ছিলাম। সৌভাগ্যবশত সেই মেয়েটিকে এটা আজও দিতে পারি নাই। মেয়েটা এখন দারোগার বউ।) ৪)  ডাকে পাখি-ফুটে ফুল, একি বসন্ত নাকি ভুল। নতুন পাতায় বৃক্ষ-চারা, কচি পাতায় তরু লতা। আবছা নীলে ঢাকা আকাশ, ধূলোয় মাখা এই বাতাস, আমার এই মন গেছে উড়ে, কণ্ঠ আজ বসন্তের উদাস সুরে। (এই ফালতু এসএমএস এ- প্রচুড় সাড়া পেয়েছি। ) এইগুলো শুধুই ছন্দ মিলানোর চেষ্টা, আর কিছুই নয়।

3022 views Answered

Related Questions

Next steps