রোজা সংক্রান্ত বিষয় (বিস্তারিত ভিতরে)?

যদি কোন ব্যাক্তি প্রচুর অসুস্থ থাকার পর ও রোজা রাখলো।সে বিকালে আরো খারাপ পরিস্থিতিতে চলে গেল,সে রোজা ভাঙ্গার নিয়ত করে ও আল্লাহর ভয়ে ভাঙ্গে নি। আল্লাহ কি খুশি হয়েছেন?
2971 views

4 Answers

অবশ্যই খুশি হবেন।তিনি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে ব্যাপক রহমত বর্ষিত করবেন।

2971 views Answered

হ্যা আল্লহ তো খুশি অবশ্যই হয়েছেন। কারণ আল্লাহ মানুষকে পাঠিয়েছেন তার এবাদতের জন্য। আর আল্লাহ আমাদের নানা ভাবে পরিক্ষা নেন। আমাদের ইমান পরিক্ষা করেন। তাই আমি এই যুক্তিতে বলতে পারি আল্লাহ অবশ্যই খুশি হয়েছেন।

2971 views Answered

আল্লাহ তায়ালা বান্দার কাছ থেকে সহজ জিনিসটা চান।পবিত্র কুরআনে আছে যে যারা অসুস্থ তাদেরকে রোজা রাখা লাগবেনা।যখন তারা সুস্থ হবে তখন কাজা রোজা রাখা লাগবে।.....যেহেতু একজন অনেক অসুস্থ তার ক্ষেত্রে রোজা না রাখাটাই আল্লাহর বিধান।তাই এমন সময় রোজা রাখলে আল্লাহর আদেশকে অমান্য করা হবে।সুতরাং রোজা রাখা যাবে না।( বি.দ্র:কথা গুলি আমাদের মসজিদের ঈমাম সাহেব বলেছেন।উনি একজন মাওলানা।)

2971 views Answered

আল্লাহ তাদের কর্মই কবুল করেন যাদের তাকওয়া আছে। তাকওয়া হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। আল্লাহ নিজেই বলেছেন, তারাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে যারা তাকওয়াবান, খোদাভীরু। যেহেতু দোয়া পড়ার কারনে রোজা ভাঙ্গেনা, তার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হওয়াতে আল্লাহ অবশ্যই খুশি হয়েছেন। তবে সেইদিন তার রোজা না রাখাই ভাল ছিল।

2971 views Answered

Related Questions

Next steps