1 Answers
ইসলামিক ইস্কেটোলজি হল এমন কিছু যেটার সাথে পরিচয় হওয়া এই সময়ে সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা হল এমন বিষয় যা রাজনীতির উপর প্রভাব ফেলে। ফেলে অর্থনীতির উপর আবার কিছুটা মুদ্রাব্যবস্থার উপর। আর এটাই হল যা আমাদের কাছে এই বর্তমান রহস্যময় বিস্ময়কর পৃথিবীর বাস্তবতার ব্যাখ্যা দেয়। . . আমাদের মাঝে কিছু এমন লোক রয়েছে যারা খুব সাধারন ভাবে সকালে ওঠে, ট্রাফিক জ্যাম পেরিয়ে অফিসে যায়। সন্ধ্যায় বাসায় ফিরত আসে। বাসায় গিয়ে সুস্বাদু খাবার খেয়ে ঘুমানোর আগ পর্যন্ত টিভি সেটের সামনে বসে সময় অতিবাহিত করে এবং এইভাবেই চলতে থাকে উইকেন্ড আশা পর্যন্ত। আর ছুটির দিন হল ফান গেমস, গান, বিনোদনের। পরের দিন হল জর ঠাণ্ডা-কাসির। আর এটাই হল জীবন। এটাই দুনিয়ার জীবন তুমি উপসনা করছ। তোমার জীবন মৃত্যু সব দুনিয়ার জন্য। . . কিন্তু কিছু ভিন্ন প্রকৃতির লোক রয়েছে যারা তৈরি হয়েছে কিছু ভিন্ন কাজের জন্য। তাদের হৃদয়ের স্পন্দনে একটা ভিন্ন সুর বাজে। এরা হল সেই লোক যারা কিছু উচ্চ ব্যাখ্যা খুঁজে। এমনকিছু যা এই রহস্যময় বিশ্ব কে ব্যাখ্যা করবে। তারা চায় না সমুদ্রের ফেনার মত নিয়ন্ত্রনহীন গন্তব্যহীন ভাবে ভাসতে, চায় না ঢেউর উপর নিজের জীবন কে ছেড়ে দিতে। . . আমি চাই একটা নৌকা যা আমাকে বন্দরে নিয়ে যাবে, আমার মনের গন্তব্যে নিয়ে যাবে। আমাকে অবশ্যই এই বিশ্ব কে বুঝতে হবে। সেই বিশ্ব কে যেখানে আমি বসবাস করছি যেখানে জীবনের অনেক সময় কাটিয়ে দিয়েছে হেলায় ফেলায়। আর অবশ্যই বুঝার পর উপযুক্ত রেসপন্স করতে হবে। আমি আমার অন্তরে প্রশান্তি স্থিরতা ও তৃপ্ততা চাই। আর এই অন্তরের প্রশান্তি ও স্থিরতা তখনই পাবো যখন আমি সঠিক ভাবে আজকের বিশ্ব কে বুঝতে পারব আর সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারবো। এই নৌকা হল হল কুরআন, ও মুহাম্মাদ (সা) এর হাদিস যা আজকের দুনিয়াকে ব্যখ্যা করে দিবে। কুরআন সুন্নাহ ব্যতিত অন্য কোন কিছু আমার অন্তরের জবাব দিতে পারবে না। আর আজ এই ইসলামিক ইস্কেটোলজি আমাদের কাছে যাবতীয় উত্তর দিচ্ছে। আপনি কিসের অপেক্ষা করছেন? কখন আপনি অন্তর থেকে ইসলামে প্রবেশ করবেন? ইসলামই আজকের দুনিয়ার বাস্তবতাকে আপনার সামনে উন্মুক্ত করতে পারে। [collected ]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy