3 Answers

কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের (H+) মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ঐ দ্রবণের pH বলে । কোনো দ্রবণে pH মান 0 থেকে 14 এর মধ্যেই হতে হয় । এই মান নির্ণয়ের জন্য যে স্কেল ব্যবহার করা হয় তাকেই pH স্কেল বলা হয় । এই স্কেলের 0-6.9 পর্যন্ত মান কে এসিডিও মান বলে এবং 7.1-14 মান কে ক্ষারীয় মান বলে এবং 7 কে নিরপেক্ষ মান বা প্রশম মান বলে । আর pH(power of hydrozen) এর আভিধানিক অর্থ হলো হাইড্রোজেন আয়নের ক্ষমতা । যে স্কেল দিয়ে কোনো দ্রবণের pH মান নির্ণয় করা হয় এবং দ্রবণ ক্ষারীয় , এসিডিও নাকি নিরপেক্ষ নির্ণয় করা হয় সেই স্কেল কে pH স্কেল বলা হয় । 

3925 views Answered

PH স্কেল বলতে পাওয়ার অব হাইড্রোজেন বা হাইড্রোজেন আয়নের ক্ষমতা বুঝায়। PH স্কেলের সাহায্যে বিভিন্ন দ্রবনে এসিড ও ক্ষার নির্ধারন করা যায়।

3925 views Answered


রসায়নে পি.এইচ (ইংরেজি: pH) হচ্ছে দ্রবীভূত হাইড্রোজেন আয়নের সক্রিয়তার পরিমাপ। পি.এইচ দ্বারা মূলত হাইড্রজেন আয়নের ঘনত্ব বোঝায়।  অম্ল ও ক্ষারের জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা প্রকাশের জন্য pH স্কেল নামক একটি পদ্ধতি ব্যবহার করা হয়। দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বুঝাবার জন্য ব্যবহৃত সংকেত পিএইচ (pH)। ফরাসি শব্দ Pouvior Hydrogene অর্থাৎ হাইড্রোজেন শক্তি, সংক্ষেপে pH। পিএইচ-এর স্কেল ০ থেকে ১৪ পর্যন্ত বিস্তৃত। 

3925 views Answered

Next steps