কোমরে প্রচুর ব্যাথা?

অফিসে কাজ করি চেয়ারে বসে, মাঝে মাঝে হাটাহাটি করি কিন্তু গত 2 মাস ধরে অনেক বেশী ব্যাথা অনুভব করি,মাঝে মাঝে ব্যাথায় নিজের উপর ধর্য  হারিয়ে ফেলি...কি করলে এই ব্যাথা থেকে মুক্তি পাবো????
2878 views

4 Answers

আপনি মুভ মলমটি ব্যবহার করে দেখতে পারেন মলমটি খুবই ভালো ব্যাথার জন্য

2878 views Answered

আপনি জামবাক মলমটি ব্যবহার করলে ভালো উপকার পাবেন । দাম 15-20 টাকা।

2878 views Answered

আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে মলম ব্যাবহার করুন।আশাকরি ডাক্তার আপনাকে সঠিক মলাম দিবে।

2878 views Answered

নিচ থেকে কিছু তোলার সময়

কোমর ভাঁজ করে কিংবা ঝুঁকে তুলবেন না। হাঁটু ভাঁজ করে তুলুন।
কোনো কিছু বহন করার সময়
ঘাড়ের ওপর কিছু তুলবেন না।
ভারি জিনিস শরীরের কাছাকাছি রাখুন।
পিঠের উপর ভারি কিছু বহন করার সময় সামনের দিকে ঝুঁকে বহন করুন।
দাঁড়িয়ে থাকার সময়
১০ মিনিটের বেশি দাঁড়িয়ে থাকবেন না।
হাঁটু না ভেঙে সামনের দিকে ঝুঁকবেন না।
দীর্ঘক্ষণ হাঁটতে বা দাঁড়াতে হলে উঁচু হিল পরবেন না।
অনেকক্ষণ দাঁড়াতে হলে কিছুক্ষণ পর পর শরীরের ভর এক পা থেকে অন্য পায়ে নিন।
দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হলে ছোট ফুট রেস্ট ব্যবহার করুন।
যানবাহনে চড়ার সময়
গাড়ি চলানোর সময় স্টিয়ারিং হুইল থেকে দূরে সরে বসবেন না। সোজা হয়ে বসুন।
ভ্রমণে ব্যথার সময় লাম্বার করসেট ব্যবহার করুন।
বসে থাকার সময়
আপনার চেয়ারটি টেবিল থেকে বেশি দূরে নেবেন না।
সামনে ঝুঁকে কাজ করবেন না।
কোমরের পেছনে সাপোর্ট দিন।
এমনভাবে বসুন যাতে ঊরু মাটির সমান্তরালে থাকে।
নরম গদি বা স্প্রিংযুক্ত সোফা বা চেয়ারে বসবেন না।
শোয়ার সময়
উপুড় হয়ে শোবেন না। ভাঙ্গা খাট, ফোম বা স্প্রিংয়ের খাটে শোবেন না।
সমান তোশক ব্যবহার করুন।
বিছানা শক্ত, চওড়া ও সমান হতে হবে। শক্ত বিছানা বলতে সমান কিছুর ওপর পাতলা তোশক বিছানোকে বোঝায়। 
এছাড়াও,
অল্প হিলের জুতো বা স্যান্ডেল ব্যাবহার করুন,
গরু, খাসির মাংস, ডালজাতীয় খাবার, মিষ্টিজাতীয় খাবার, তৈলাক্ত খাবার খাদ্য তালিকা থেকে কমিয়ে শাকসবজি, তরিতরকারি, ফলমূল খাদ্য তালিকায় বেশি করে রাখুন,
নিয়মিত শারীরিক পরিশ্রম করুন এবং যাদের দুপুরে ঘুমানোর অভ্যাস আছে, তা বন্ধ করে রাতে শিগগিরই শুয়ে পড়ুন।
এভাবে কিছু সতর্কতা নিয়ম মেনে চলে কোমর ব্যাথা থেকে মুক্তি পাওয়া সম্ভব।ভ
2878 views Answered

Related Questions

Next steps