কারো সাথে মিশতে পারি না!?
1 Answers
একটা কথা আছে আগে ঘর তবে তো পর। ঠিক তাই আমরা যারা অন্যদের সাথে মিশতে সংকোচ বোধ করি বা অসুবিধায় পড়ি তারা যদি একটু নিজের দিকে মনোযোগ দিই, দেখব আমার নিজের সাথেই আমার সম্পর্ক যেন কেমন কেমন। তাই নিজের সাথে নিজের ব্যক্তিত্বের একটা সুন্দর মিশেল তৈরি করতে হবে। নিজেকে বুঝতে চেষ্টা করুন। আমাদের প্রত্যেকের ’ব্যক্তিত্ব্’ বলে একটা উপাদান রয়েছে। অনেকেই আমরা ব্যক্তিত্বের ধরণ কেমন হবে ভিন্ন ভিন্ন মত দেই। তবে ব্যক্তি নিজে যেমন সেটা প্রকাশ করাই ব্যক্তিত্বের মূল শক্তি। তাই কেউ খুব ভাব গম্ভীর আচরণ করলেই যে সে খুব ভারী ব্যক্তিত্বের সেটা কিন্তু ভুল ধারণা। নিজে যেমন তেমনই থাকুন। খেয়াল করুন আপনি যে পরিবেশে আছেন সেখানে অন্যরা কে এবং কি বা তাদের পরিচয়। তাদের পেশা, পড়াশুনা, বেড়ে ওঠা বিভিন্নরকম। অথবা হয়ত একই পেশার ভিন্ন ভিন্ন মানসিকতার মানুষ। তাদের সম্পর্কে জানার কৌতুহল তৈরি করুন। আমরা একেকজন হয়তো একেক জায়গা থেকে এসেছি। একে অন্য সম্পর্কে জানতে আমাদের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। তবে এই কৌতুহল যেন অন্যের বিরক্তির কারণ না হয় সেটাও খেয়াল রাখতে হবে। আলোচনা বা কথোপকথন যদি আনন্দদায়ক হয় তাহলে তাতে অংশ নিন। একই সাথে অন্য কেউ কষ্টের কথা প্রকাশ করলে তাকে সমবেদনা জানান। নিজের বক্তব্য বা অনুভূতিগুলোও প্রকাশ করুন। কারণ এই অনুভূতির সুস্থ লেনদেনই একটি মানুষের সাথে আরেকজন মানুষের সুসম্পর্ক তৈরি করে। অনেকসময় পছন্দ ভিন্ন হলে মানুষের সাথে মিশতে সংকোচ লাগে। সেই ক্ষেত্রে একটা বিষয় ভাবুন এই যে সারা পৃথিবীতে আমরা এত মানুষ বসবাস করছি আমরা কিন্তু পছন্দ বা মত বা অন্য যে কোন কিছুর ভিন্নতার পরেও একই পৃথিবীতে আছি। তাহলে অন্য ব্যক্তিটিও এর ব্যতিক্রম নয়। মানুষের মতামত, পছন্দ, শিক্ষা, ব্যক্তিগত অনুভূতি, অভিজ্ঞতা যে ভিন্ন হবে এটাই স্বাভাবিক।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy