3 Answers
২ রাকায়াত নফল নামাজের নিয়ত
বাংলায় : (নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল নাফলি মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।)
"বি দ্রঃ সব ওয়াক্তে নফল নামাজের নিয়ত একই।"
ভাই, নিয়ত অর্থ মনের ইচ্ছা। অর্থাৎ, নিয়ত বলা অপেক্ষা নিয়ত করা গুরুত্বপূর্ণ। মনে নিয়ত করা ফরজ, অার তা মুখে বলা মুস্তাহাব। অারবি বা বাংলা যে কোনো ভাষায় মুখে নিয়ত করা যায়। হাদিসে কোথাও কোনো নামাজের জন্য বিশেষ নিয়ত উল্লেখ করা হয়নি। তবে প্রত্যেক ওয়াক্ত নফল নামাজের নিয়ত এভাবে করা যায়- নাওয়াইতু অান উসাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকঅাতাই সালাতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি অাল্লাহু অাকবার। অনুবাদ: অামি কিবলামুখী হয়ে অাল্লাহর ওয়াস্তে দুই রাকঅাত নফল নামাজ অাদায় করার নিয়ত করলাম।
ভাই ! নিয়ত বলার জিনিস নয়। নিয়ত হলো মনের ব্যাপার। মনের ইচ্ছাকেই নিয়ত বলা হয়। আপনি নফল নামাজ পড়ছেন এতটুকু বিষয় আপনার মনের ভিতরে থাকলেই নিয়ত হয়ে গেলো। এর জন্য আর কিছুই করার নেই। আরবী বাংলা নিয়তের কোনো প্রয়োজন নেই। বরং এগুলোকে জরুরী মনে করা হলে বিদাত হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy