বিয়ের পরে মেয়েদের পড়ালেখা করার অধিকার সম্পর্কে জানতে চাই?

গ্রামের মেয়েদের বিয়ের পরে কি সব শেষ ? নিজের কোনো সামান্য ইচ্ছের ও দাম নেই?  বিয়ের সবেমাত্র একবছর হলো,  এরই ভিতরে নিজের সব ইচ্ছা,  শখ-আহলাদ বাদ দিয়ে দিছি , এখন সন্তান সম্ভবা আমি। সংসারের সব কাজ করে, সব দায়িত্ব পালন করে শুধু পড়তে চাচ্ছি । আমার দায়িত্ব কি শুধুই অন্যের মনোরন্জন করা ? বিয়ের আগে আমার কখনো কোনো বয়ফ্রেন্ড ছিলনা,  পর্দাহীন ভাবে চলিনি কখনো । একটাই শখ শুধু,  পড়াশোনা করা।  এটা আশা করা কি অপরাধ ?  নাকি স্বপ্ন ভাঙ্গার কষ্ট নিয়ে আত্মহত্যা করাই অপরাধ , (আসতাগফিরুল্লাহ, যা কখনো স্বপ্নেও ভাবিনি) কেউ কি বলবেন প্লিজ। 
3010 views

5 Answers

স্বামী যদি এজাজত দেন তাহলে পড়তে পারবে,না হয় পড়তে পারবেন না,

3010 views Answered

প্রবাদে আছে "ইচ্ছা থাকলে উপায় হয়" কথাটি অবশ্যই ভুল নয়।আপনার প্রবল ইচ্ছা থাকলে সকল বাধাকে জয় করে পড়াশুনা করতেন।আর তা এখনও সম্ভব।

3010 views Answered

আপনি যেটা আশা করছেন এটা অপরাধ হবে কেনো পড়াশোনা করবেন এটাতো ভালো কথা। আপনি অবশ্যই পড়ালেখা করতে পারবেন। এমন অনেক মেয়ে আছে যারা বিয়ে করার পরেও তাদের পড়াশোনা চালিয়ে গেছে তাই আপনি আপনার স্বামীর কাছ থেকে অনুমতি নেন পড়াশোনা করার জন্য

3010 views Answered

স্বামীৱ হুকুম ব্যাতীত যেখানে নফল ৱোফা ৱাখতে না বলা হয়েছে তাহলে আপনি বুজতেই পাৱছেন স্বামীৱ অনুমতি কত গুৱুত্বপূর্ন । দুনিয়া ক্ষনস্হায়ী পৱকাল অনন্তকালেৱ । পৱকাল এৱ জন্য আমল কৱুন । বেহেশতী জেওৱ বইটিৱ ৪র্থ খন্ড পুৱোটা পড়েন সব বুজতে পাৱবেন ।

3010 views Answered


প্রবাদে আছে "ইচ্ছা থাকলে উপায় হয়" কথাটি অবশ্যই ভুল নয়।আপনার প্রবল ইচ্ছা থাকলে সকল বাধাকে জয় করে পড়াশুনা করতেন।আর তা এখনও সম্ভব।
3010 views Answered

Related Questions

Next steps