4 Answers

 ইসলামে মৃত্যু কামনা করতে নিষেধ করা হয়েছে। ইসলাম ধর্মে স্বইচ্ছায় মরে যাওয়ার কোন দোয়া নেই।
 
আত্মহত্যাকারী নিজেকে যে উপায়ে হত্যা করবে, তাকে সেভাবে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি পাহাড় থেকে লাফ দিয়ে নিজেকে হত্যা করবে, সে জাহান্নামে লাফ দিতে থাকবে স্থায়ীভাবে। আর যে ব্যক্তি বিষপানে আত্মহত্যা করবে, তার বিষ তার হাতে থাকবে, জাহান্নামে সে স্থায়ীভাবে থাকবে। আর যে ব্যক্তি নিজেকে ছুরিকাঘাতে হত্যা করবে, জাহান্নামে সেই ছুরি তার হাতে থাকবে। তা দিয়ে সে তার পেটে আঘাত করবে, তাতে সে স্থায়ীভাবে থাকবে।’ (বুখারি, হাদিস : ৫৭৭৮)
3537 views Answered

নিজের ইচ্ছায় মরে যাওয়ার জন্য ইসলামে এমন কোন দোয়া নেই।অাপনি স্বইচ্ছায় কেন মরবেন?এ কাজটি ঠিক হবেনা।

3537 views Answered

তোমরা কোনো বিপদের কারণেই কোনো অবস্থাতেই মৃত্যু কামনা করো না। যদি একান্ত এর আকাঙ্ক্ষা করতেই হয় এবং এ ছাড়া কোনো গত্যন্তর না থাকে তবে এতটুকু বলবে যে, হে আল্লাহ! যতদিন আমার জীবন উত্তম হয় ততদিন জীবিত রাখুন। আর যখন মৃত্যু উত্তম হয় তখন মৃত্যুর মুখে পতিত করুন। (বুখারি ও মুসলিম)

3537 views Answered

হাদিসে জিহাদ করে মরে যাওয়ার কথা আছে  ইচ্চ্ছ্ছা করে মরে যাওয়ার কথা আসে নাই। আর যেই জিনিষ হাাদিস কুুুরআনে নাই সেই জিনিষের দোয়া নেই।

3537 views Answered

Related Questions

Next steps