বিকাশ অ্যাকাউন্টের সমস্যা আপনি কি পারবেন সমাধান দিতে?
5 Answers
হেল্প লাইন এ ফোন করুন। যার আইডি কার্ড দিয়ে খোলা হয়েছে বিকাশ একাউন্ট তার দিয়ে ফোন করাতে হবে। এজন্য অবশ্য বিগত লেনদেনগুলোর পরিমাণ ও তারিখ মনে রাখতে হবে। তারাই পাসওয়ার্ড পরিবর্তন করে দিবে।
এরকম সমস্যা আমারও হয়েছিল। এর সমাধানও খুব সহজ। ফেসবুকে বিকাশের পেজে আপনার সমস্যা ও ফোন নম্বর জানিয়ে মেসেজ করুন। তারা আপনাকে ৪-১২ঘন্টার মধ্যে কল করে নাম, আইডি কার্ড নম্বর, লাস্ট ক্যাশআউট ব্যালেন্স, বর্তমান ব্যালেন্স ইত্যাদি শুনতে চাইলে সঠিকভাবে বলবেন। বাড়তে বসেই আপনি আপনার একাউন্ট ফিরে পাবেন।
আপনি বিকাশ হেল্পলাইনে যোগাযোগ করুন এবং যার আইডি দিয়ে বিকাশ করেছেন সেটা সাথে রাখুন এবং সেখানে কত টাকা আছে জানা থাকতে হবে এবং শেষের দুইবারের ক্যাশ আওট জানা থাকতে হবে
আপনি যদি পরপর তিন বার ভুল পিন দেন, তাহলে আপনার পিন সাময়িকভাবে ব্লক হয়ে যাবে। এবং আপনাকে বিকাশ হেল্পলাইন ১৬২৪৭ এ যোগাযোগ করে আপনার মালিকানা প্রমান করে পিন পুনরায় চালু করতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy