মহিলারা কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করতে পারবে না কেন?
3 Answers
কবর-জিয়ারতইসলামিবিধান মহিলারা কবর স্থানে গিয়ে জেয়ারত করতে পারবে কিনা? জীবনের ভাবনা ৮ -তে রেজিস্ট্রেশন করো বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়। কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার। উত্তর (৬) এইচ,এম,মাসউদুল আলম ফয়সাল মহাগুরু ৩১ মার্চ ২০১৪ সংখ্যাগরিষ্টের মতামত হল- মহিলাদের কবর যিয়রত করতে যাওয়া মাকরূহ। তবে হানাফীদের এ ব্যাপারে দু’টি অভিমত রয়েছে। এক. নিষেধ; হযরত আবু হুরায়রা (রা.)-এর বর্ণিত হাদীস দ্বারা। তাহলো: ‘নবী করীম (সা.) কবর যিয়ারতকারী মহিলাদের উপর অভিশম্পাত করেছেন।( মিশকাত শরীফ ১/১৫৪)। দুই. জায়েয। বৈধ বা জায়েযের দলিল হল, নিম্নোক্ত হাদীসগুলো দ্বারা যথা: হযরত আয়েশা (রা.) বলেন, একদা আমি জিজ্ঞাসা করলাম, ইয়ারাসূলুল্লাহ! কবর যিয়ারতকালে আমি কি বলব? হুজুর (সা.) বললেন, এরূপ বলবে, সালাম হউক মুমিন ও মুসলিমদের বাসস্থানের অধিবাসীদের প্রতি এবং দয়া করুনআল্লাহ আমাদের মধ্যে যারা প্রথমে গিয়েছে তাদের এবং যারা পরে আসবে তাদেরপ্রতি। আমরা ও ইনশাআল্লাহ শীঘ্রই তোমাদের সহিত মিলিত হব।( মুসলিম শরীফ)। হযরত আলী হতে বর্ণিত, ফাতেমা বিনতে মুহাম্মাদ (সা.) প্রতিশুক্রবারে তাঁর চাচা হামযা (রা.)-এর কবর যিয়ারত করতেন। সুতরাং তিনি কবরেরপাশে নামায পড়তেন এবং কাঁদতেন।(মুসতাদরাকে হাকেম)। উক্ত হাদীস দ্বারা বুঝা যায় নারীদের যিয়ারতে কবরের জন্য কোনবাধা নিষেধ নেই... কিন্তু আল্লামা আনোয়ার শাহ (রহ.) বলেন, সৃষ্টিগতভাবেই মহিলাদের মধ্যে ধৈর্য্যসহ্য কম। যদ্দরুন কবর দেখে বা মুর্দারের কথা স্মরণ করে কান্না-কাটি, শোকমাতম করার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বর্তমানে মহিলাদের জন্য বাড়ি থেকে বেরহওয়াটাই অসংখ্য ফেৎনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ সকল কারণে নিষেধাজ্ঞারহুকুমটিই তাদের ক্ষেত্রে বহাল থাকবে। (দারসে তিরমিযী)।
মহিলারা বেশিরভাগ আবেগপ্রবণ হয়ে থাকে, কবরের পাশে গেলে মৃতদের স্মরণ করে তারা বেশি প্রবণতা বৃদ্ধি পাবে, তাই তাদের জন্য কবর যিয়ারত মাকরূহ। তাছাড়া বর্তমান সময়ে ফিতনার আশঙ্কা থাকায় মহিলাদের জন্য কবর যিয়ারত নিষিদ্ধ করা হয়েছে।
সুলাইমান ইবনু বুরাইদা (রাহঃ) হতে তার পিতার সূত্রে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি তোমাদেরকে কবর যিয়ারাত করতে নিষেধ করেছিলাম। মুহাম্মাদ (সাঃ)-কে তার মায়ের কবর যিয়ারাত করার অনুমতি দেয়া হয়েছে। সুতরাং তোমরা কবর যিয়ারাত কর। কেননা, তা আখিরাতের কথাকে মনে করিয়ে দেয়। (সূনান আত তিরমিজী। হাদিস নম্বরঃ ১০৫৪ হাদিসের মানঃ সহিহ)। তবে পুরুষরাই শুধু এই অনুমতির আওতায় পড়ে। নারীদের জন্য কবর যেয়ারতের অনুমতি নেই। যেহেতু তারা কবরে গিয়ে সেখানে কান্নাকাটি ও অস্থিরতা প্রকাশ করার আশংকা থাকায় তাদেরকে কবরে যেতে নিষেধ করা হয়েছে। আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন ঘন কবর যিয়ারত কারিণীদের অভিসম্পাত করেছেন। ( সুনানে ইবনে মাজাহ। হাদিস নম্বরঃ ১৫৭৫)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy