কবর জিয়ারত করা শিরক, মদিনায় গিয়ে নবি সাঃ এর কবর জিয়ারত করা তালি কি হবে??
2914 views

3 Answers

ভাই আপনাকে কে বলেছে যে,কবর জিয়ারত করা শিরক।কবর জিয়ারত করা শিরক না ভাই।কবরকে সামনে রেখে সিজদা করা,ঐ কবরের কাছে কিছু চাওয়া এই গুলা হচ্ছে শিরক।আশা করি বুঝতে পেরেছেন।

2914 views

কবর যিয়ারত করা শিরক নয়, বরং তা পূন্যের কাজ। বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে কবর যিয়ারত করা থেকে নিষেধ করেছিলাম। মুহাম্মাদকে তাঁর মাতার কবর যিয়ারতের অনুমতি দেওয়া হয়েছে। সুতরাং তোমরা কবর যিয়ারত করতে পার। কেননা তা আখিরাতকে স্মরণ করায়। সূনান তিরমিজী হাদিস নম্বরঃ ১০৫৪ হাদিসের মানঃ সহিহ। 

2914 views

মাজার শরীফ বা কবর যিয়ারত করা খাস সুন্নাতের অন্তর্ভুক্ত *********** আসুন আমরা বিস্তারিত দলীল আদিল্লা দ্বারা প্রমান পেশ করি মাজার শরীফ বা কবর যিয়ারত করা খাস সুন্নাতের অন্তর্ভুক্ত ! সহীহ হাদীস শরীফের মধ্যে এরশাদ হয়েছে– ﻋﻦ ﺍﺑﻦ ﻋﻤﺮ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻣﻦ ﺯﺍﺭ ﻗﺒﺮﻱ ﻭﺟﺒﺖ ﻟﻪ ﺷﻔﺎﻋﺘﻲ অর্থ: হযরত ইবনে ওমর রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্নিত, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এরশাদ করেছেন, যে ব্যাক্তি আমার কবর ( রওজা শরীফ) যিয়ারত করলো তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল |” দলীল– √ জামে ছগীর ১৭১ পৃষ্ঠা √ শিফাউস সিকাম ২ √ ওফাউল ওফা ৩৯৪ পৃষ্ঠা ! হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রওজা শরীফ যিয়ারত প্রসঙ্গে শতাধিক হাদীস শরীফ আছে | প্রয়োজনে সেগুলা পরে উল্লেখ করা যেতে পারে !এবার আসুন কবর যিয়ারত প্রসঙ্গে অন্যান্য হাদীস শরীফ গুলা লক্ষ্য করি | বিখ্যাত হাদীস শরীফের কিতাব ” মিশকাত শরীফে ” কবর যিয়ারত প্রসঙ্গে ” যিয়ারাতুল কুবুর” বা কবর যিয়ারত নামক একটা অধ্যায় রচনা করা হয়েছে ! সেখান থেকে কিছু দলীল পেশ করা হলো – ﻋﻦ ﺑﺮﻳﺪﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻛﻨﺖ ﻧﻬﻴﺘﻜﻢ ﻋﻦ ﺯﻳﺎﺭﺓ ﺍﻟﻘﺒﻮﺭ ﻓﺰﻭﺭﻭﻫﺎ অর্থ : হযরত বুরায়দা রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্নিত, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, আমি তোমাদের কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা তা করতে পারো |’ দলীল- √ মুসলিম শরীফ √ মিশকাত শরীফ ১৬৭০ ( বাংলা অনুবাদ, সুবিধার জন্য হাদীস নম্বর বাংলা অনুবাদ কিতাব থেকে দেয়া হলো যাতে সবাই সহজেই খুজে পায় ) ﻛﻨﺖ ﻧﻬﻴﺘﻜﻢ ﻋﻦ ﺯﻳﺎﺭﺓ ﺍﻟﻘﺒﻮﺭ ﻓﺰﻭﺭﻭﻫﺎ ﻓﺎ ﻧﻬﺎ ﻧﺰﻫﺪ ﻓﻲ ﺍﻟﺪﻧﻴﺎ ﻭﺗﺬﻛﺮﺓ ﺍﻻﺧﺮﺓ অর্থ : হযরত ইবনে মাসুদ রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্নিত, নিশ্চয়ই হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, আমি তোমাদের কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম , এখন তোমরা তা করতে পারো | কেননা উহা দুনিয়ার আসক্তি কমায় এবং আখিরাতকে স্মরন করায় !” দলীল- √ ইবনে মাজাহ √ মিশকাত শরীফ ১৬৭৭ হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, একদিন নবী করিম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনা শরীফের কিছু কবরের নিকট গেলেন অতঃপর তাদের দিকে মুখ ফিরিয়ে বললেন, সালাম হোক তোমাদের প্রতি হে কবরবাসী !” দলীল- √ তিরমীযি শরীফ √ মিশকাত শরীফ ১৬৭৩ হাদীস শরীফে আরো এরশাদ হয়েছে– হযরত ইবনে নোমান রদ্বিয়াল্লাহু আনহু বর্ননা করেন, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যাক্তি প্রত্যেক জুমুয়ার দিন নিজ পিতা-মাতা অথবা তাদের মধ্যে একজনের কবর যিয়ারত করবে তাকে মাফ করে দেয়া হবে |” দলীল– √ শুয়াইবিল ঈমান লিল বায়হাক্বী √ মিশকাত ১৬৭৬ এছাড়া আরো অসংখ্য সহীহ হাদীস শরীফে কবর যিয়ারত করার ব্যাপারে বলা হয়েছে । শেষে এটাই বলবো উপরের আলোচনা থেকে বোঝা যায় মাজার বা কবর জিয়ারত কবর পুজা বা শিরক না এটা একটা সুন্নাতে সাহাবা সুন্নাতে রসুল। এতে নেকি আছে গুনাহ নাই। যারা না জেনে বুঝে মাজার বা কবর জিয়ারত কে কবর পুজা বা শিরক বলে তারা ধোকাবাজ মিথ্যাবাদী আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। যারা এমন করছেন তাদের কে বলছি এখনও সময় আছে তওবা করে আহলে সুন্নাত ওয়া জামাত এর পথে চলে আসেন আর নিজেকে সংশোধন করে নেন। বুঝলে বুঝেন না বুঝলে একদিন মরবেন ঠিক বুঝবেন । سم الله الرحمن الرحيم اللَّهُمَّ الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد ﴿وَقَدۡ خَابَ مَنِ ٱفۡتَرَىٰ ٦١ ﴾ [طه: ٦١] আর যে ব্যক্তি মিথ্যা আরোপ করে, সে-ই ব্যর্থ হয়। [সূরা তাহা :৬১]

2914 views

Related Questions