আমাকে কেন সবাই অবহেলা করে?

আমাদের বাসায় কোন ছেলে নেই ।তবে একজন আমার বাবা পালে। আগে আব্বু আম্মু অনেক আদর করত আমাকে।এখন ওই ছেলেটার জন্য আমাকে আর কেউ ভালবাসে না।আমি কোন কাজ ভালমতো করতে পারি না।তবে আমি পড়ালেখায় ভালো।আমার কিছু আরো আলাদা ভাল কাজ আছে।তবে আমার মা বাবা আমাকে গুরুত্ব দেয়না ।আমি কি করব
2965 views

2 Answers

আপনাকে দেখিয়ে দিতে হবে যে আপনিও পারেন।আপনি বললেন আপনি পড়ায় ভালো।আপনি এই সুযোগটাকে কাজে লাগান।আপনি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরষ্কার নিতে হবে।আপনি যখন প্রথম হবেন তখন সকলে দেখবেন পাল্টে গেছে।কিছুটা অবহেলা কমে গেছে।এভাবে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে।আপনি চেষ্টা করুন ভালো কিছু হতে।সবাই অবহেলা করে তো কি হয়েছে।আপনি এভাবেই কাজ করে যান।আপনি যখন ভালো কিছু করবেন তখন দেখবেন সকলেই আপনাকে সম্মান করবে ভালোবাসবে।মনে রাখবেন,আগুনে পুড়েই কিন্তু লোহা শক্ত হয়।আপনিও এ অবহেলা এলাউ করে নিন এবং মনে মনে জিদ তুলুন।আপনি যদি উপজেলা জেলা পরযায়ে প্রথম হন তাহলে আরো ভালো হবে।দেখবেন যে কোনো কিছুতে আপনাকে অবহেলা না করে সবার আগে আপনাকে ডাকছে।চিন্তা ছাড়ুন আর চেষ্টা চালিয়ে যান।আপনাকে অবহেলা করলেও আপনি তাদের শ্রদ্ধা করবেন।ভালো কিছু করতে হলে জীবনে কিছুনা কিছু বাধা কিংবা পরীক্ষা আসেই।আপনিও এটিকে পরীক্ষা হিসেবে ধরে নিন।ছোটবেলায় মুসা ইব্রাহিমকে তারবাবা যখন এভারেষ্টেনিয়ে যান তখন মুসা ইব্রাহিম বলে বাবাআমি একদিন এভারেষ্টজয়করবই।কিন্তু তাকে ধমক দিয়ে অবহেলা করে।কিন্তু সে সত্যিই এভারেষ্টের সর্বোচ্চ চূড়ায় আরোহন করে।তাই ইচ্ছা শক্তি বাড়ান

2965 views Answered

আমাদের সমাজটাই আসলে এরকম যে মেয়েরা ছেলেদের চেয়ে ভালো পারলেও মেয়েদের ছোট করেই দেখা হয়। তবে বর্তমানে সমাজ থেকে এ ব্যাপারটা অনেকাংশে বিলুপ্ত হয়ে গেলেও কিছু মানুষ আছে যারা এখনো কন্যার চেয়ে পুত্র সন্তানকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন।  আপনি এসব বিষয় নিয়ে তেমন একটা মাথা ঘামাবেন না। নিজে নিজের মত থাকবেন। আর আপনার বাবা যে ছেলেটাকে পালন করছেন তার সাথেও আপন ভাইয়ের মত আচরণ করবেন। কখনোই তাকে হিংসার চোখে দেখবেন না।  আপনি যেহেতু পড়ালেখায় ভালো সেহেতু পড়ালেখাটা নিয়েই বেশি থাকবেন। বাসায় যতক্ষণ থাকবেন ততক্ষণ পড়াশুনা করবেন। পড়াশুনায় ভালো করেই একমাত্র আপনার নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে।  আর আপনি আপনার বাবা মাকেও যথেষ্ট শ্রদ্ধা করবেন। তাঁদের বাধ্য থাকবেন, সব কাজে সহায়তা করবেন। বাবা-মা নিজের সন্তানকে কখনো ভালো না বেসে থাকতে পারেন না। হয়তো তাঁরা প্রকাশ করেন না কিন্তু অবশ্যই আপনাকে ভালোবাসেন। তাই এরকম কখনো মনে করবেন না।

2965 views Answered

Related Questions

Next steps