রমজানের ফযিলত সম্পর্কে হাদীস?

পবিত্র রমজানের ফযিলত সম্পর্কে 2,4 টা হাদীস দরকার আরবী এবাং বাংলা অনুবাদ সহ| বি;দ্র; হাদীস গুলো অবশ্যই সহীহ এবাং রেফারেন্স সহ হতে হবে|
2990 views

2 Answers

হযরত ওমর রাঃ কলা কলা রাসুল (সঃ)মান ছমা রমাদান ওয়া ইমানা ওয়া ইহতেছাবান গুফিরালাহু মিন জামব্বি (তিরমীজি) অর্থ:হযরত ওমর রাঃ হতে বর্নিত রাসুল (সঃ) বলেন যে ব্যাক্তি বিশ্বাস এবং ইহতেছাবোর সহিদ রোজা রাখবে ।তার জীবনের সকল গুনা মাফ করে দেবে।

2990 views Answered

আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সিয়াম ঢাল স্বরূপ। সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মত কাজ করবে না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন দুই বার বলে, আমি সওম পালন করছি। ঐ সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ, অবশ্যই সওম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিসকের সুগন্ধির চাইতেও উৎকৃষ্ট, সে আমার জন্য আহার, পান ও কামাচার পরিত্যাগ করে। সিয়াম আমারই জন্য। তাই এর পুরস্কার আমি নিজেই দান করব। আর প্রত্যেক নেক কাজের বিনিময় দশ গুণ। সহীহ বুখারী হাদিস নম্বরঃ- ১৮৯৪ হাদিসের মানঃ সহিহ। ইয়াহইয়া ইবনু আইয়ুব, কুতায়বা ও ইবনু হুজর (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমযান মাস এলে জান্নাতের দরজাসমুহ খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাসমুহ বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে শিকলবন্ধী কর হয়। সহীহ মুসলিম। হাদিস নম্বরঃ ২৩৬৬ হাদিসের মানঃ সহিহ। আরবি মন্তব্যে দিলাম।

2990 views Answered

Related Questions

Next steps