1 Answers

হাদীস গ্রন্থটির পূর্ণ নাম হলো বাহরুল আসানীদ ফি সিহাহিল মাসানীদ। গ্রন্থকারের নাম হলো, আবু মুহাম্মদ হাসান ইবনে আহমদ সামারকান্দী। তিনি তাঁর সমকালীন যুগে অনেক বড় হাদীস বিশারদ হিসেবে পরিগণিত ছিলেন। তিনি তাঁর হাদীস গ্রন্থটিতে ১ লক্ষ হাদীস বর্ণনা করেন। এবং গ্রন্থটিকে সুন্দরভাবে বিন্যস্ত করেন। তবে আক্ষেপের ব্যাপার হলো, হাদীস গ্রন্থটির শুধু নাম আছে; বর্তমানে এর কোনো অস্তিত্ব নেই। কালের গর্ভে হারিয়ে গেছে।

2495 views Answered

Related Questions

Next steps