তক স্কিনন সুন্দর রাখার জন্য কী প্রয়োজন?
1 Answers
ত্বকের সুরক্ষায় এই নিয়মগুলো মেনে চলুনঃ- • সপ্তাহে অন্তত একবার ভালো করে স্ক্রাবার দিয়ে মুখ স্ক্রাব করতে হবে। ঘরোয়া উপায়ে স্ক্রাবার তৈরি করে লাগাতে পারলে ভালো হয়, এতে কোনো পার্শপ্রতিক্রিয়া থাকেনা। • চালের গুঁড়া, টকদই, শসার রস এবং দুই-তিন ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে স্ক্রাবার তৈরি করতে পারেন। সপ্তাহে নিয়মিত একবার ৫ মিনিট স্ক্রাবিং করলে ত্বকের মরা কোষগুলো চলে যাবে। • ডিমের সাদা অংশ ফেটে ব্ল্যাকহেডসের ওপরে দিয়ে তার ওপর টিস্যু পেপার চেপে দিন। শুকিয়ে গেলে টেনে তুলে ফেলে মুখ ধুয়ে নিন। • লেবুর সঙ্গে মধু মিশিয়ে আস্তে আস্তে ত্বকে ঘষে লগাতে হবে। আধাঘণ্টা পর মুখ ধুয়ে নিতে হবে। লেবু ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করবে আর মধু ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে। এছাড়াও ছেলেদের ত্বক ভালো রাখতে: • সানস্ক্রিন ক্রিম: বাইরে যাওয়ার ১৫ মিনিট আগে সানস্ক্রিন ক্রিম লাগিয়ে নিন • ময়েশ্চারাইজার: নিয়মিত ত্বক পরিষ্কার আর শেভ করার ফলে পুরুষের ত্বক ক্ষতিগ্রস্ত হয়। ত্বকের কোমলতা ও স্নিগ্ধতা ফিরে পেতে প্রতিদিন ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে • যত্ন সহকারে শেভ: ত্বকের সুরক্ষা করতে ও ত্বক মসৃণ রাখতে শেভ করার আগে ক্রিম, লোশন বা জেল ব্যবহার করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy