2 Answers
সত্যিকারার্থেই যদি সে রোযা রাখতে অক্ষম হয় এবং মৃত্যুর পূর্বে সক্ষমতা ফিরে আসার কোনো সম্ভাবনা না থাকে এবং ফিদয়া দিতেও অক্ষম হয় তাহলে সে মাজুর হিসেবে গণ্য হবে। অর্থাৎ মৃত্যুর পূর্বে যদি রোযা রাখতে কিংবা ফিদয়া দিতে সক্ষম হয় তাহলে দিবে। নতুবা তার জন্য ফিদয়া ও রোযা মাফ। এর জন্য সে গুনাহগার হবে না।
যে ব্যক্তি অক্ষম তার উপর সিয়াম পালন করা ওয়াজিব নয়। মহান আল্লাহর বাণীঃ তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় কিংবা মাথায় কষ্টকর কিছু হয়ে থাকে তবে সিয়াম কিংবা সদাকাহ অথবা কুরবানীর দ্বারা তার ফিদইয়া দিবে। [আল-বাকারাহ -১৯৬] তিনি আরো বলেছেন, আর যাদের জন্য তা ''সিয়াম পালন'' কষ্টকর হবে, তাদের কর্তব্য ফিদইয়া তথা একজন দরিদ্রকে খাবার প্রদান করা। [সূরা-বাক্বারাহ-১৮৪] অতএব, তিনি এমন বয়োবৃদ্ধ ব্যক্তি অথবা এমন রোগী যার সুস্থতা আশা করা যায় না। রোজা রাখতে অক্ষম আবার হত-দরিদ্র, ফিদইয়া দিতেও অক্ষম। যেহেতু দারিদ্রতার দরুন ফিদইয়া দিতে একেবারেই অক্ষম হলে তওবা করবে। ''তাহলেই তা মাফ হয়ে যাবে'' পরবর্তীতে কখনও সামর্থ্যবান হলে অবশ্যই ফিদইয়া আদায় করে দিবে। [ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/২০৭]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy