ডিপ্লোমা কোর্স নিয়ে প্রশ্ন।সবার কাছে উত্তর আশা করছি?
আমি ডিপ্লোমা করতে চাই কম্পিউটার সাইন্সের উপর।বর্তমানে আমি দশম শ্রেনির ছাত্র।তবে আমি উচ্চতর গনিত নিইনি।এক্ষেত্রে আমি কত পয়েন্ট পেলে সরকারি পলিটেকনিকে ডিপ্লোমা করতে পারব।আরেকটা কথা সবাই বলছে ডিপ্লোমা করা ভালো হবে না।কিন্তু কেন ভালো হবেনা এটা কেও বলছেনা।আপনারা আপনাদের মত মতামত দেন প্লিজ আমি ডিপ্লোমা করব কি না?
2475 views
1 Answers
কম্পিউটার সাইন্স এর উপর ডিপ্লোমা করতে চাইলে এসএসসি তে মোট জিপিএ ৩.৫০ থাকতে হবে আর গণিত বা উচ্চতর গণিতে আলাদাভাবে ৩.০০ থাকতে হবে। উচ্চতর গণিত বাধ্যতামূলক নই। বর্তমানে ডিপ্লোমার যথেষ্ট চাহিদা আছে এটা করতে পারলে ভালো হবে। কোন একটি বিষয়ে সবার মতামত কখনোই এক হতে পারে না। ভিন্ন ভিন্ন মত থাকাটাই স্বাভাবিক সবাই যে আপনাকে সঠিক পরামর্শ দিবে তাও না। এ সম্পর্কে সবার ভালো ধারণা নাও থাকতে পারে। ডিগ্রি, অনার্স, বিবিএ ইত্যাদি কোর্স যার যেটা ভালো লাগে সেই সেটাই করছে। মোট কথা ডিপ্লোমা পড়ার ইচ্ছে থাকলে নিশ্চিতে করতে পারেন।
2475 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy