চোখের সমস্যা সম্পর্কে?
আমার বয়স ১৯+ তিন চার বছর আগে আমার চোখের সমস্যা হয়েছিল পরিক্ষা করেছিলাম এলার্জি আছে বলেছিল সেটা ভালোই হয়েছিল প্রায় এখন একটু বাতাস লাগলে পানি পরে আর চুলকায় দুরের জিনিস স্পস্ট দেখতে পাই না আমার শারিরিক দুর্বলতার থেকে এমন টা না অন্য কোন কারনে??? আর কি করতে হবে আমায়???
2643 views
1 Answers
এলার্জি থেকেই এমনটা হচ্ছে। আর দূরের জিনিস অস্পষ্ট দেখতে পান মানে আপনার চোখের পাওয়ার কম। চশমা নিতে হবে। আর আপনার চোখ সম্ভবত আলো আর বাতাসের প্রতি বেশি সংবেদনশীল। রক্তে এলার্জি আছে কিনা সেটা পরীক্ষা করাতে হবে। ভাল ডাক্তার দেখান। আর কিছু কাজ করবেন -
- সূর্যের আলোতে বের হলে sunglass ব্যাবহার করবেন। এটা বাতাস আর সূর্যের ক্ষতিকর আলো থেকে চোখ রক্ষা করবে।
- ধূলোবালি থেকে দূরে থাকবেন। কারণ এটা আপনার এলার্জি বাড়াবে। মাস্ক ব্যবহার করুন।
- ঠান্ডা জিনিস খাবেন না। এটাও এলার্জির মাত্রা বাড়ায়। বিশেষ করে refrigerator থেকে নামিয়ে সাথে সাথে কিছু খাবেন না।
- যে খাবার গুলো আপনার এলার্জি বাড়ায় সেগুলো এড়িয়ে চলুন।
- Blood এ এলার্জির মাত্রা পরীক্ষা করে ডাক্তার ওষুধ দিবে। কিন্তু দীর্ঘদিন এসব খাওয়া চলবে না। ক্ষতি হবে। তাই চেষ্টা করবেন খাবার এবং চলাফেরা ঠিক করে এলার্জি কমিয়ে রাখতে।
- ছোট লেখা পড়তে সমস্যা হলে অথবা দূরের জিনিস অস্পষ্ট দেখলে চশমা নিন। কিন্তু চশমা পরলে নিয়মিত পরতে হবে। পরলেন আবার ছেড়ে দিলেন এমন করলে চোখের Adjust করতে সমস্যা হবে। তখন হীতে বিপরীত হতে পারে।
আর ভাল চক্ষু বিশেষজ্ঞ দেখান। আর এলার্জির জন্য অভিজ্ঞ কোন চিকিৎসক। আমার ধারণা এলার্জি নিয়ন্ত্রণ করলে চোখের সমস্যা এমনিতেই কমে যাবে। তাই আগে এলার্জি সামলান। আর চোখের চশমাটা আপাতত নিয়ে নিন। ধন্যবাদ।
2643 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy