4 Answers
মাইগ্রেন (ইংরেজি: Migraine) একধরণের মাথাব্যথা। মাথার একদিকে হয় বলে বিখ্যাত হলেও দুদিকেও হতে দেখা গেছে। যাদের মাইগ্রেন হবার প্রবণতা আছে, তাদের শব্দ, আলো, গন্ধ, বাতাসের চাপের তারতম্য ও কিছু খাবার যেমন চকলেট, আঙুরর রস, পনির ইত্যদির প্রভাবে পুনরায় নতুন করে ভয়ঙ্কর মাথাব্যাথা শুরু হতে পারে। তবে মাইগ্রেনে শুধু মাথাব্যাথাই হয়না, তার সঙ্গে আরো কয়েকটি স্নায়বিক উপসর্গ হয়ে থাকে (যেমন কিছু আলো বা শব্দের অনুভুতি)। উপসর্গ অনুযায়ী মাইগ্রেনের মধ্যেও অনেক রকম ফের আছে। কারো কারো মতে সেরকম কয়েকটি মাইগ্রেনের উপসর্গ থাকলে মাথা ব্যাথা না থাকলেও মাইগ্রেন হয়েছে বলা যেতে পারে
মেডিসিন :
নিউরো/২১৮নিউরো/৫১৭এমার্জ/২৩০নিউরো/৫২৯
তথ্যসূত্র:উইকি
আমারো মাইগ্রেনের প্রচণ্ড ব্যাথা আছে। এত ব্যাথা যে মনে হয় মাথাটা ফাটিয়েই ফেলি। তো এসময় ডাক্তার আমাকে যা করতে বলে তা হলো-
- ঠান্ডা পানি মুখে ঝাপটা দিতে হবে। তোয়ালে পানিতে ভিজিয়েও মুখ মুছে নিতে পারেন।
- বরফ গামছায় পেচিয়ে যে জায়গাটায় ব্যথা সেখানে ধরে রাখতে পারেন। এতে কেমন একটা অনুভূতি হবে। কিন্তু ব্যথাও কমে যাবে।
- গরম চা এর মধ্যে আদ ও লবঙ্গ মিলিয়ে পান করুন। মাথা ব্যথা কমে যেতে পারে।
- আপেলের মধ্যে কিছু লবণ মিশিয়ে খেলে মাথা ব্যথা কমে যায় শুনেছি। করে দেখি নি কখনো।
- শব্দ, আলো থেকে দূরে গিয়ে নিরিবিলিতে ঘুম দিন। ঘুম থেকে ওঠার পর আর ব্যথা থাকবে না।
- মুভের এবং আরো কম্পানির মাথা ব্যাথা কমাবার জন্য বাম আর স্প্রে আছে। সেগুলো ব্যবহার করে দেখুন। আমি মুভেরটাই নেই। হালকা ঝাঁঝ লাগে চোখে। তারপরে ঠিক হয়ে যায়।
- যেকোনো ধরনের অ্যাসপিরিন বা প্যারাসিটামল খেলেই মাথা ব্যথা কমার কাজ করে। সাথে আবার গ্যাস্ট্রিকের ঔষধও খাওয়া লাগে। সবচেয়ে ভালো হয় ডাক্তার দেখিয়ে যদি পরামর্শ নেন।
ভাই, আপনি যেকোনো ধরনের অ্যাসপিরিন বা প্যারাসিটামল, নাপা খেলেই মাথা ব্যথা কমার কাজ করে। নাপা এক্সট্রা ও ভালো । সবচেয়ে ভালো হয় ডাক্তার দেখিয়ে যদি পরামর্শ নেন। আর ওষুধ এর চাইতে আপনি কি জানেন? মাথা ব্যথা উপশমে আদার জুড়ি নেই। কারণ আদায় রয়েছে ‘প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস’ যা অ্যাসপিরিন অ ব্যথানাশক ঔষধে ব্যবহার করা হয়। তাই মাথা ব্যথা শুরু হলে সামান্য আদা ছিলে নিয়ে চিবনো শুরু করুন। এতে মাথা ব্যথা দ্রুত উপশম হবে। এর পাশাপাশি এক কাপ পানি ফুটিয়ে এতে আদা সামান্য ছেঁচে নিয়ে ফুটিয়ে নিয়ে সামান্য মধু দিয়ে পান করতে পারেন আদা চা। এতেও মাথা ব্যথা দ্রুত দূর হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy