ব্রাশ করার পরও দাত হলদে থাকে এবং চকচকে হয় না। এই সমস্যা নিয়ে দাতের ডাক্তারের কাছে যেতে চাচ্ছি। কত টাকা খরচ হতে পারে?
2809 views

5 Answers

আপনি খাবার সোডা পেপসোডেন্টের সাথে মিশিয়ে কয়েকদিন ব্রাশ করুন আশাকরি সমস্যার সমাধান হয়ে যাবে।এরপরও যদি না হয় তাহলে একজন ডেন্টিস্টের পরামর্শ নিন।

2809 views

আপনি কলার হলদু চামড়া ভিতর অংশ  দিয়ে দাত ঘষাঘষি করলে আশা করি আপনার দাত অনেক সুন্দর হয়ে যাবে। এবং উজ্জ্বল হবে তবে এটা ২/৩ দিন করতে হবে 

2809 views

দাঁত হলুদ হওয়ার কারণে বিব্রত

হতে হয় আমাদের অনেককেই।

সমাজে মেলামেশার সময়ে

অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়

দাঁতের এই হলদেটে দাগ। নানা

কারণে দাঁতে এই হলুদ দাগ

দেখা দিতে পারে। দাঁতের

অযত্ন, তামাক সেবন, নিয়মিত

ওষুধ সেবন, পান মশলা কিংবা

মদ্যপানের কারণে চলে যেতে

পারে দাঁতের স্বাভাবিক

শুভ্রতা। যাঁরা দাঁত হলুদ হয়ে

যাওয়ার সমস্যায় ভুগছেন তাঁরা

নানা উপায়ে দাঁতের

স্বাভাবিক শুভ্রতা ফিরিয়ে

আনার চেষ্টা করেন। নানা

ধরনের টুথপেস্ট, পাউডার, ফ্লস—

অনেক রকমের কৌশল তাঁরা

এজন্য প্রয়োগ করে থাকেন।

কিন্তু কোনওটাতেই খুব সুফল

মেলে না। সেক্ষেত্রে তাঁরা

খোঁজেন এমন কোনও উপায় যা

নিশ্চিতভাবে এবং দ্রুত হলুদ

দাঁতকে সাদা করে তুলতে

পারে। সত্যি কি সেরকম কোনও

উপায় রয়েছে? আশার কথা,

রয়েছে তেমন উপায়। এবং এই

উপায়ে মাত্র ৩ মিনিটে হলুদ

দাঁত হয়ে উঠবে ঝকঝকে সাদা।

এই কৌশলকে কার্যকর করতে

গেলে লাগবে মাত্র দু’টি

সাধারণ ঘরোয়া জিনিস।

প্রথমটি বেকিং সোডা, এবং

দ্বিতীয়টি পাতি লেবুর রস।

এবার জেনে নিন কী করতে

হবে। একটি পাত্রে এক চা চামচ

বেকিং সোডা নিন। এবার

তাতে মিশিয়ে দিন অর্ধেক

করে কাটা একটি পাতি লেবুর

রস। এবার চামচে করে মিশিয়ে

নিন দু’টি উপাদান। দেখবেন,

মিশ্রণটি প্রাথমিকভাবে

ফেনা ফেনা আকার ধারণ

করছে। কিন্তু কিছুক্ষণ পরেই

দেখবেন মিশ্রণটির আকার

হয়েছে একটি ঘন তরলের মতো।

এবার এই তরল আঙুলে করে তুলে

দাঁতের উপরে লাগিয়ে দিন।

মনে রাখবেন, দাঁত মাজার

মতো করে দাঁতে মিশ্রণটি

ঘষার প্রয়োজন নেই কোনও।

মিশ্রণটি শুধু লাগিয়ে রাখুন

দাঁতের উপরে। তিন মিনিট

পরে কুলকুচি করে মুখ ধুয়ে ফেলুন।

এবার তাকান আয়নার দিকে।

দেখবেন,

আপনার হলুদ দাঁত সাদা হয়ে

গিয়েছে।

দাঁত সাদা করার এটি একটি

পরীক্ষিত ঘরোয়া টোটকা।

দাঁতের বা মুখের কোনও ক্ষতি

হওয়ার কোনও সম্ভাবনা এতে

নেই। আর এই কৌশলের

কার্যকারিতা কতখানি, তা

নিজেই যাচাই করে একবার

দেখে নিন না।

image

2809 views

আপনি এক কাজ করুন প্রতিদিন লবণ,লেবু,কলার ছোকলা দিয়ে দাঁত মাজুন এতে দাঁত পরিষ্কার হয়ে যাবে

2809 views

দাঁতের এই সমস্যাটা আসলেই খুব লজ্জ্বার। লোকসমাজে কথা বলতে আমাদের বিব্রত করে দেয় এটি। তো আমার জানা কিছু কার্যকরী উপায় আপনাকে বলি। শুরুতেই বলি এগুলো আমার নিজের ব্যবহার করা। পরীক্ষিত উপায়ই বলছি।

  • ব্রাশ করার আগে টুথব্রাশে লবণ লাগিয়ে নিবেন। তারপরে স্বাভাবিকভাবে ব্রাশ করবেন। এভাবে ৭দিন করলে অষ্টম দিন দাঁত ঝকঝকে সাদা হয়ে যাবে। আর হ্যাঁ এমনি ব্রাশ করতে মেডিপ্লাস টুথপেস্ট ব্যবহার করুন।
  • ঠিক একইভাবে এবারের উপায়। এবার সাথে সামান্য লেবুর রস দিয়ে লবণ ও লেবুর একটা পেস্টের মত তৈরি করুন। সেটা হাতে নিয়ে দাঁত মাজুন। তারপরে কুলি করে ব্রাশ করে ফেলুন। প্রথমটা কাজ না করলে তারপরেই এ পদ্ধতি করুন। এটাও ৭-৮ দিনের মাঝে দাঁত সাদা করে দিবে।
  • আপনি যদি বেশি ঝামেলা না চান তাহলে প্রতিদিন আপেল খাবার অভ্যাস করুন। রাতে বা দুপুরে খাবার পর একটি বড়সড় আপেল নিয়ে কামড়ে খাবেন। ২-৩ সপ্তাহ টানা খেলে দাঁত সাদা হয়ে যাবে। তবে খাওয়া ছেড়ে দিলে কিন্তু যা ছিল তাই হয়ে যাবে।
  • আপেলের মত চুইংগাম চিবোলে দাঁত সাদা থাকে। এটা ১০-১২ মিনিট চিবোলে দাঁত কিন্তু সাদা হয়ে যায়। হয়তো খেয়াল করেছেন। তবে তা সাময়িক। কিছু খেলে আবার হলুদ হয়ে যেতে পারে।
  • মজার বিষয় হচ্ছে নারিকেল তেল দিয়ে ব্রাশ করলে দাঁত ৪-৫ দিনে সাদা হয়ে যায়। তবে এটা আমি কখনো করি নি। আমার এক আপু বলল। আপনি যদি চান করে দেখতে পারেন।
  • চারকোল চিনেন হয়তো। অনেক টুথপেস্টে এটি ব্যবহার হয় বলে অ্যাড দেখেন। কিন্তু আসলে হয় কি না তা আমরা জানি না। তাই চারকোলের গুড়ো যদি আপনি পেস্ট বানিয়ে তাই দিয়ে ব্রাশ করেন তাহলে অনেক উপকার পাবেন। দাঁত সাদা হবার পাশাপাশি আরো উপকার পাবেন।
  • এবার একটা পরামর্শ দেয়। পারলে চা-কফি বা কোল্ড ড্রিংক খাবার সময় স্ট্র ব্যবহার করুন।
2809 views

Related Questions