1 Answers
অবশ্যই।অবমূল্যায়েনর জন্যই আমাদের দেশের মেধা বিদেশে পাচার হয়ে যাচ্ছে।দেশের মেধাবি ছাত্রগুলোর পড়াশুনা সম্পূর্ণ করার পর নিজের দেশের জন্য কিছু করার স্বপ্ন থাকে।স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য চাকরিক্ষেত্রে যখন তারা প্রবেশ করে তখনই শুরু হয় নানান বৈষম্য অবমূল্যায়ন।দেশে কাজ করতে গিয়ে তারা তাদের নিজের যে প্রাপ্য অধিকারটুকু পাওয়ার কথা তাও তারা হারিয়ে ফেলে।তাদের যতটুকু মূল্যায়ন করা প্রয়োজন তা না করে তাদের প্রতিনিয়ত আবার অবমূল্যায়নও করা হচ্ছে।একটি প্রশ্ন কিন্তু আসে 'কেন' তাদের প্রাপ্য অধিকার প্রদান করা হবেনা?বোধ হয় আমাদের সক্ষমতা নেই;তাদের প্রাপ্য অধিকারটুকু দেওয়ার।অবশেষে তারা তাদের অধিকারটুকু পাওয়ার জন্য জীবনে সফল হওয়ার জন্য হলেও তাদের মেধার মূল্য পাওয়ার জন্য তারা এমন দেশের সন্ধান করে যে দেশ তাদের প্রাপ্য মূল্যায়ন করবে।প্রকৃতপক্ষে অবমূল্যায়নের জন্যই আমাদের দেশের মেধা গুলো অন্যত্র পাচার হয়ে যাচ্ছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy