ক্যারিয়ার গঠনে পরামর্শ?
কোন ভাবে যদি আপনার পরীক্ষার রেজাল্ট খারাপ হইয়ে যায়, তাহলে মানুষের কি কোন মূল্যয় থাকে না? তাদের কি জীবনে স্বপ্ন দেখার অধিকার নেই। আমার রেজাল্ট খারাপ তবে আমি জীবনে বড় কিছু অজর্ন করতে চাই কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না। আমার রেজাল্ট আমাকে খুব কষ্ট দেয়, আমার উন্নতিকে পেছন থেকে টেনে ধরেছে।
আমি একবার অন্তত একটা সুযোগ পেলে নিজেকে প্রমান করতে চাই।
আমার ছোট একটা দোকান আছে সেখানে ১০-১২ হাজার টাকা আয় হয়, তবে ছোট থেকেই আমার স্বপ্ন একটা ভালো জব করবার।
আমার প্রশ্ন আমি কোন বিষয়কে প্রাধান্য দেব অামার স্বপ্ন না বর্তমান ব্যবসাটিকে??????
2520 views
1 Answers
একটি ছোট্র সার্টিফিকেট কাউকে প্রমাণ করার জন্য যথেষ্ট নয়।সামনের দিকে এগিয়ে যান।যে পরীক্ষায় খারাপ ফল করেছেন সেটি এখন অতীত।অতীতের ব্যর্থতা ভুলে গিয়ে আগামীর জন্য প্রস্তুত থাকুন।ভবিষ্যতের পরীক্ষার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন,যা হবার হয়ে গেছে।সেটি নিয়ে চিন্তা করে লাভ নেই।প্রচুর অধ্যাবসায় ও মানসিক শ্রমের সর্বোচ্চ ব্যবহার করে পড়াশোনা করুন।আপনি যা শিখবেন,সেটি শুধু ঐ শ্রেণীতেই নয় বরং সারাজীবন কাজে আসবে। আপনার স্বপ্ন আর ব্যবসার মধ্যে কোনটি প্রাধান্য দিবেন,সেটি নিজেই ঠিক করুন।আপনার মধ্যে কি হবার আত্নবিশ্বাস বেশি,কোনটি করলে আপনার ভবিষ্যত জীবনেও উপকৃত হবেন,কোনটি করার সামর্থ্য আপনার আছে? এগুলো ভেবে সিদ্ধান্ত নিন কি করবেন।
2520 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy