আমার ক্যারিয়ার গঠনের সঠিক পদ্ধতি কী?
আমি এস এস সি পরীক্ষা দিয়েছি। আমি একজন বিজ্ঞান বিভাগের ছাত্র। আমার স্বপ্ন একজন এথিক্যাল হ্যাকার হওয়া। যার মাধ্যেমে আমি দেশের জন্য কাজ করতে পারি। পুরো বিশ্বের সামনে নিজেকে ও নিজের দেশকে তুলে ধরতে পারি। আমার সফলতার জন্য আমার কী কী করা উচিত। আরেকটা ব্যাপার আমি অংকে খুবই দুর্বল। তো আমার কী ইন্টার এ সায়েন্স নেওয়া উচিত?
2 Answers
হ্যা, আপনি সাইন্স নিতে পারেন আপনার শপ্ন পুরনের জন্য। যেহেতু এইচ.এস.সিতে বিজ্ঞান বিভাগের জন্য প্রায় প্রতিটা বিষয়েই প্রাইভেট টিচারের প্রয়োজন হয়। তাই অংকের কোন প্রভাব পরলে তার সমাধান টিউশন থেকে পেয়ে যাবেন।
আপনি সাইন্স নিয়েই পড়াশুনা করুন স্বপ্ন যখন বড় মাপের।কলেজে ভর্তি হওয়ার জন্য বিজ্ঞান শাখাটাই নির্বাচিত করে নিবেন আপনার ভবিষ্যতের ক্যারিয়ারের এবং স্বপ্ন পূরণ করার জন্য।পুরাপুরি পারলে একটুর জন্য পিছনে পড়বেননা,আপনি অঙ্ক বিষয়টা পারলে এখন অবসর সময়েই দুর্বলতা কাটিয়ো ওঠার জন্য পরিশ্রম করতে পারবেন।অঙ্ক যতটা না কঠিন লাগে চেষ্টা করলে ততটাই সহজ একটি বিষয়। একটা কথা সবসময় মনে রাখবেন, কখনো নিজেকে দুর্বল মনে করবেন না,তাহলে আরো দুর্বল হয়ে যাবেন। সবসময় মনে করবেন আপনি সবকিছু পারেন এবং আপনি পারবেন। এটা আপনাকে আরো অনুপ্রাণিত করতে সাহায্য করবে।এখন থেকেই আপনি আপনার স্বপ্ন পূরণ করার চেষ্টাতে লেগে পড়ুন।চেষ্টাই একদিন আপনাকে নিয়ে যাবে আপনার স্বপ্ন পূরণের পজিশনে।উচু পজিশনে নিজেকে পৌঁছাতে হলে অবশ্যই ব্যাপক পরিশ্রম করা ছাড়া দ্বিতীয় কোন বিকল্প প্রণালী নেই।জীবনে যারা আজকে বড় হয়েছেন তারা সবাই নিজের কষ্টের আর পরিশ্রমের যোগ্যতা দিয়েই সেখানে গেছেন।পথ লম্বা দেখে কখনো হাল ছাড়বেন না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy