শারীরিক অসুস্থতা জনিত কারনে পড়তে পারছি না?
আমি h.s.cপরীক্ষার্থী আগামী ২রা এপ্রিল ইন শা আল্লাহ্ পরীক্ষা দিব। কিন্ত ইতিমধ্যে আমি অসুস্থতা অনুভব করছি। যে কারনে লেখা পড়া করতে চাই না। আমি এখন কিভাবে সুস্থ হব।!?? এবং লেখা পড়াতে মন দিব!??. যে কারনে অসুস্থঃ আমার পিরিওড হয়েছে। পিরিওড হলে আমার পেটে ব্যাথ্যা করেরে। এবং ওষুধ নিলে ঠিক হয়ে যায়। আমি আজ ও তাই করি। কিন্ত অনেক দূর্বল অনুভব করছি!?? এখন কি ভাবে সুস্থ হতে পারি !?
2521 views
1 Answers
জানিনা আপনার পরীক্ষা ভীতি আছে কিনা। আমার নেই! পরীক্ষার আগে অসংখ্য পরীক্ষা দিতাম। তাই আসল পরীক্ষা আর কলেজের সেমিস্টার আমার কাছে সমান ছিল।
পরীক্ষার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। A+ পাওয়া নিয়ে চিন্তা? যদি এমন হয় তাহলে একেবারে এটা বাদ দিন। Score টা কিচ্ছু না। কি শিখলেন সেটাই আসল। এভাবে ভাবলে পরীক্ষা নিয়ে আর দুশ্চিন্তা থাকবে না।
কোন এক প্রশ্নে বলেছিলেন আপনার প্রেশার এর সমস্যা। আপনি যদি টেনশন করেন তাহলে সেটা মাথাচাড়া দিতে পারে।
আর আপনি যেহেতু weak আপনার দরকার পর্যাপ্ত ঘুম। রাত জাগা তো একেবারে হারাম। পানি খেতে হবে বেশি। আর খাদ্য গ্রহনে অবহেলা একেবারেই করা যাবেনা। তাহলে আপনি টেনশনের ধকল কাটাতে পারবেন না।
খাবারে অরুচি হলে এবং হজমে ব্যাঘাত ঘটলে আরো অসুস্থ হবেন। আপনি তোকমা অথবা ইসবগুল খান ঘুমানোর আগে। যদিও আপনার প্রশ্নের সাথে আমার উত্তর কিছুটা বেমানান। কিন্তু এটা আপনাকে সুস্থ রাখতে সহায়তা করবে। পানিতে মিশিয়ে সাথে সাথে খাবেন। তাহলে ভাল কাজ করবে।
আশা করি সুস্থ ও সুন্দর ভাবে আপনি পরীক্ষা দিতে পারবেন। ধন্যবাদ।
2521 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy