খুবই ভয়ে আছি?
আমি এতোদিন যার অপেক্ষায় ছিলাম। হঠাৎ তাকে কোচিং-এ দেখতে পাই।
3 Answers
আপনারা দুজনেই এখনো এটার ব্যাপারে অনেককিছু জানেননা,এটাতে এখনেই লিপ্ত হলে প্রথমেই দুজনের পড়াশুনাতে ব্যাপক ক্ষতি হবে তাই এটাতে এখন না গিয়ে পড়াশুনাতে মনযোগী দেন। অল্প বয়সেই প্রেম করে সুন্দর লাইফটা শেষ করবেন না। আরো ২-৩ বছর পরে এটাতে লিপ্ত হলেও হতে পারেন তখন মোটামুটি সবকিছু দিক দিয়ে ভালো ধারণা থাকবে। মেয়েটির বড় ভাই আবার এবিষয়ে জানতে পারলে পরে আপনার আরো নানান ধরণের সমস্যা হওয়ার সম্ভাবনা থেকে যায়।
আপনি এখন ক্লাস ৯ এ পড়েন আপনার সামনে সুদূর ভবিষ্যৎ আছে। প্রেম এ নিজেকে জড়িয়ে নিজের জীবিন টা নষ্ট করবেন না। আপনি এখন মন দিয়ে লেখা পড়া করুন এবং মেয়ে টির থেকে নিজেকে দূরে রাখুন। আপনি লেখা পড়া শেষ এ একটা চাকুরী যখনন করবেন তখন মেয়ে টির ভাইকে বিয়ের জন্য বলতে পারবেন। কিন্ত এখন প্রেম এর সম্পর্ক জড়ালে ক্ষতি ছাড়া লাভ হবে না। একেতো মেয়ের ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আপনি পরিবারের কাছে খারাপ হয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন।
প্রথমেই আপনাকে দেখতে হবে মেয়েটির প্রতি আপনার অনুভূতি ভালোলাগা নাকি ভালোবাসা। যদি ভালোবাসা হয় তবে মেয়েটি চরিত্রগত দিক হতে কেমন। আপনার সাথে গেম খেলবে না তো ইত্যাদি ইত্যাদি। সব কাজ ভেবে চিন্তে করুন। যেহেতু তার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ভালো। তাই এ বিষয়ে অন্তত দশবার ভেবে একবার কাজ করুন। সত্যি বলতে কি আপনাদের বয়সটাতে এ ধরনের একটা ফিলিংস আসে আর টিনেজাররা ক্ষতিগ্রস্থ হয়। ছ্যাকা টিনেজাররা সহ্য করতে পারে না। এতে তার পড়াশোনার ক্ষতি, নিজের ও পরিবারের ক্ষতি হয়। কেউ কেউ মাদকাসক্তও হয়। সুতরাং ভাবিয়া করুন কাজ। করিয়া ভাবিবেননা। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy