মেয়ের পরিবারকে কি করে মানাবো..?

আমাদের রিলেশন ছোট বেলা থেকেই..আমাদের বাড়ি পাশাপাশি.. আমরা হিন্দু..এখন আমার বয়স ২২,আমার বিবাহ উপযুক্ত বোন আছে।আমার জি এফ এর বয়স ১৯..আমাদের সম্পর্ক অনেক আগে থেকেই দু পরিবার জানে..কিন্তু তার পরিবার আমাকে কোনভাবেই মেনে নিতে পারে না. আমার পরিবার কিছু শর্ত সাপেক্ষে মেনে নিয়েছে...উল্লেখ্য আমি একটা নাম করা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ভাল একটা সাবজেক্ট এ অর্নাস করছি...কথা হল,আমরা কেউ কাউকে ছাড়া বাঁঁচবো না..কিন্তু তার পরিবার আমার সাথে বিয়ে দিবে না মানে দিবেই না..ওর পরিবারটা অন্য টাইপের.পড়াশোনার চেয়ে টাকার দাম বেশি তাদের কাছে..আর আমার পরিবারের কাছে টাকার চেয়ে শিক্ষার দাম বেশি...আর ওর বাবার আর্থিক অবস্থা ভাল,পলিটিকাল ভালো ক্ষমতা আছে,আর মেয়ে সুন্দরী চাইলেই ভাল ছেলে পাবে..কিন্তু আমরা কেউ কাউ কে ছাড়া বাঁচবো না.. ওর জন্য ছেলেও দেখছে..২/৩মাসের মধ্যে বিয়ে দেবার কথা বলছে..আমাদের এখন কি করা উচিত. আমি চাই ওর পরিবার আমাকে মেনে নিক..আমি/আমরা কি করতে পারি..
2944 views

3 Answers

আপনি মেয়ের পরিবারের সাথে কথা বলুন। নিজে না পারলে আপনার পরিবারের বড় দের সাহায্য নিন। মাথা ঠান্ডা রাখবেন। বুঝাতে পারলে কঠিন হৃদয় ও নরম হয় তাই কোন রকম ঝামেলা না করে তাদের বোঝান।

2944 views Answered

আপনার আর কিছুই করতে হবেনা আপনাদের দুজনের ব্যাপারে দুই পরিবার তো জেনেই গেছে। আপনি এখন সম্পূর্ণ দায়িত্ব মেয়ের হাতে তুলে দিন বাকিটা যা করার সেই করবে।কারণ মেয়ের অবাধ্য হয়ে কোন পিতা-মাতাই মেয়েকে বিয়ে দিতে পারবেনা। মেয়ে যদি আপনাকে প্রকৃতপক্ষে চায় তাহলে অবশ্যই এটা মেয়ের পরিবার যতই কঠিন হোক না কেন মেনে নিতে হবে মাস্ট ।দুজনে থাকলে রাজি কিছুই বাঁধা দিতে পারবেনা।মেয়েকে বলুন তার পরিবারকে বলতে। কয়েকবার বললে রাজি হতেই হবে।

2944 views Answered

এখানে পরিবারটা কোন বিষয় না । আর জোর করে বিয়ে ? অসম্ভব !!! আপনার পরিবার মেনে নিয়েছে ভাল কথা , কিন্তু মেয়ের পরিবার মেনে না নিলে পালিয়ে যেতে পারেন । কারন প্রেমিকা কে পাওয়ার জন্য সব কিছু জায়েজ । তাই পালিয়ে যাওয়াই যুক্তিযুক্ত ( যদি মেয়ের পরিবার না মানে ) । এক্ষেত্রে আইনি কোন রকম সমস্যা নাই ।

2944 views Answered

Related Questions

ল্যরি কিং কে?
1 Answers 2515 Views

Next steps