2 Answers
প্রেম ভালোবাসাতে হারানোর ভয় টাই সবার কম বেশি থাকে
যে সত্যি কারের ভালোবাসে সে প্রতি সেকেন্ড এ সেকেন্ড এ
তার ভালোবাসার মানুষ কে হারানোর ভয় করে।
আর প্রকৃত ভালোবাসা হলে ভুলে যাওয়া খুব কঠিন।
ভালো লাগা আর ভালবাসা সম্পুর্ন ভিন্ন বিষয় । যদিও ভালোলাগা থেকেই ভালোবাসার সৃষ্টি হয় ।
একটি মেয়ের যদি একটা ছেলের প্রতি বা একটি ছেলের যদি একটা মেয়ের প্রতি ভালোলাগা কাজ করে তবে সেখানে হারানোর ভয়টা কম থাকে । কেননা যেখানে ভালোবাসারই সৃষ্টি হয়নি সেখানে হারানোর ভয় আসার সম্ভবনা কম ।
যদি ছেলেটি অন্য কোথাও সম্পর্ক করে বা বিয়ে করে( যেটাকে আপনি হারিয়ে যাওয়া বুঝাচ্ছেন) । তবে মেয়েটি বা ছেলেটি সহজেই ভালো লাগার মানুষটিকে ভুলে যেতে পারবে । সুতরাং এখানে হারানোর বিষয়টি খুবই কম ।
আর হারিয়ে গেলে ভুলার চেষ্টাও করবে এবং সহজেই ভুলতেও পারবে।
অপরদিকে দুজনের মধ্যে ভালোবাসা থাকলে তখন বিষয়টি অন্যরকম হয়ে যাবে । তখন দুজনের মধ্যেই অনেক ভালোবাসা এবং হারানোর ভয় থাকবে । আর হারিয়ে গেলেও ভুলটা অনেক কষ্টকর হবে । কিন্তু উচিত হবে অবশ্যই ভুলে যাওয়া ।