মেয়ের পরিবার মিথ্যা মামলা দিলে কি করব?
1 Answers
আপনি প্রাপ্ত বয়স্ক এবং মেয়ে প্রাপ্ত সুতরাং আপনাদের বিয়েতে আইন অনুযায়ী মেয়ের অভিভাবক কোন ক্ষতি করতে পারবে না।কারণ আপনারা একে অপরকে স্বইচ্ছায় নিজে কোন কিছুর চাপে না পড়ে বিবাহ করেছেন।মেয়ের অভিভাবক যদি মামলা করে আপনার নামে, আপনি মেয়েকে কিডনাপ করে বা জোর করে বিয়ে করেছেন আদালত কিন্তু কিডনাপের মামলা গ্রহণ করবে তবে রায়টা আপনার দিকে আসবে যদি মেয়েটা আদালতে সাক্ষ্য দেয় আপনি থাকে কিডনাপ করেন নি,এবং সে নিজে প্রাপ্তবয়স্ক এবং কোন কিছুর চাপে না পড়ে আপনাকে স্বইচ্ছাই বিয়ে করেছে। মেয়ের পরিবার চুরির মামলা আপনার নামে করতে পারবে কিন্তু মামলা তদন্ত করেই এন্টি করা হয়।আর মামলা হয়ে গেলে মামলা যখন আদালতে চলে যাবে তখন আদালত প্রমাণের উপর ভিত্তি করে রায় প্রদান করবে। আপনি এরকম পরিস্থিতির সম্মুখিন হলে একজন আইনজীবির সাহায্যে আপনার উপর যে মামলা করা হয়েছে তা মিথ্যা এবং বানোয়াট উপযুক্ত প্রমাণ দিয়ে তা প্রমাণ করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy