একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় ফেল করলে কি দ্বাদশ শ্রেণিতে উঠতে দেবে না?
আমি রংপুরের একটি বেসরকারি কলেজে, একাদশ শ্রেণিতে পড়ি। কিছুদিন পর বার্ষিক পরীক্ষা শুরু হবে। প্রিপারেশন একদম নিতে পারিনি। নির্ঘাত ফেল করবো। অনেক টেনশনে আছি। বার্ষিক পরীক্ষায় ফেল করলে কি দ্বাদশ শ্রেণিতে উঠতে দেবে না?
3016 views
1 Answers
ফেল করলে আপনাকে প্রমোশন দিবে কিনা তা আপনার কলেজের উপর নির্ভর করে। কিছু কলেজে ১/২ সাবজেক্টে ফেল করলে প্রমোশন দেয়। আবার কিছু কলেজে ২ সাবজেক্টের উপরেও ফেল করলে প্রমোশন দেয়। বিগত বছরের রেকর্ডগুলো চেক করুন তাহলে বুঝতে পারবেন কত বিষয়ে ফেল করলে প্রমোশন দেয়। যদি প্রমোশন না দেয় তাহলে টিসি নিয়ে অন্য কলেজে ভর্তি হতে পারেন।
3016 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy