রাগ বিষয়ে?

কয়েকমাস থেকে আনি লক্ষ্য করছি আমার মাঝে অনেক পরিবর্তন আসছে। ইদানিং আমার রাগটা অনেক পরিমান বেড়ে গেছে। বিশেষ আমার আম্মার সাথে একটুতেই রাগ উঠে যায় রাগের সময় আমি প্রায় সময় চুপ করে থাকি কিন্তু তারপরও মাঝে মাঝে রাগ সামাল দিতে না পেরে বকাবকি করি এতে পরে অনেক খারাপ লাগে। কি করব বুঝতেছিনা Help please.
2859 views

3 Answers

অতিরিক্ত রাগ উঠলে মাথায় পানি ঢালুন, কিংবা মুসলিম হলে অযু করুন।অতিরিক্ত রাগ চেক দেওয়ার এটি একটি পরিক্ষিত উপায়।

2859 views Answered

মায়ের ওপর রাগারাগি করা কিন্তু খুবই জঘন্য একটা কাজ। কিন্তু সেই কাজটাই আমরা প্রতিনিয়ত করতে থাকি। আপনার রাগ বেড়ে যাওয়া নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। নয়তো কাজের চাপ, কম খাবার খাওয়া, অল্প ঘুম, পছন্দের কাজ করতে না পারা ইত্যাদি। সেই কারণটা খুঁজে বের করুন। তারপর সমাধান করুন। আর মায়ের ওপর বকাবকি করতে গেলেই হাতের মুঠি বন্ধ করবেন, মনে মনে বলবেন, 'না, আমি মাকে রাগ দেখাব না'। কোনোভাবেই মায়ের প্রতি বিরক্তিসূচক কোনো শব্দ ব্যবহার করা যায় না। তাই নিজেকে সামলে ফেলবেন। আর আমার মনে হয় আপনার খাওয়া-ঘুম হয়তো কম হচ্ছে। তাই এগুলো ঠিকমত নিয়ন্ত্রণ করুন।

2859 views Answered

যদি আপনার বেশী রাগ উঠে তাহলে ১ থেকে ১৫ পর্যন্ত গুনবেন,আর রাগ বেশী উঠলে নিচের দিকে থাকিয়ে থাকবেন,না হয় মাটিতে শুয়ে পড়বেন,তাহলে রাগটা নিয়ন্ত্রনে আসবে!

2859 views Answered

Related Questions

Next steps