4 Answers

সফরে গিয়ে ৪ রাকাত না পড়ে ২ রাকাত পড়তে হয়

3019 views Answered

যদি আপনি ১৫ দিনের বেসি থাকার নিয়ত করে যান তাহলে পুরো নামাজ পড়তে হবে। এর কম হলে কসর করতে হবে। 

3019 views Answered

আপনি যদি ৪৮ মাইল বা তারও বেশি দূরত্বের সফরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তাহলে আপনি মুসাফির। আর আপনি যদি ১৫ দিনের সফরে উদ্দেশ্যে যান তাহলে আপনাকে নামাজ কসর করতে হবে কিন্তু যদি আপনি ১৫ দিনের বেশি সময়ের জন্য সফরে যান তাহলে আপনাকে নামাজ স্বাভাবিক নিয়মে পড়তে হবে কসর করতে হবে না। আপনার গন্তব্য স্থান যদি ৪৮ মাইল বা তার চেয়েও বেশি দূরত্বের হয় তাহলে আপনাকে কসর হিসেবে যেকোনো ৪ রাকাত বিশিষ্ট নামাজ ২ রাকাত পড়তে হবে যেমনঃ জোহর, আসর, এশা। তাছাড়া অন্য কোনো নামাযে আপনাকে কসর করতে হবে না যেমনঃ ফজর,  মাগরিব এবং বিতর নামায।

3019 views Answered

যদি আপনি কমপক্ষে 15 দিন থাকার নিয়ত করে যান , তবে গন্তব্যে পৌছানোর পর পুরো নামাজই আদায় করতে হবে।আর যদি যাওয়ার আগে 15 দিনের কম থাকার নিয়ত করেন , তবে শুধু 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত করে পড়তে হবে। নিয়ত না করে গেলে যদি 15 দিন পার হয়ে যায়,তবে 15 দিনের পর থেকে পুরো নামাজই পরতে হবে। আবার ইমামের সঙ্গে নামাজ পরলে পুরো নামাজই পরতে হবে।

3019 views Answered

Related Questions

Next steps