3 Answers

এ ব্যাপারে পবিত্র হাদীস শরীফ হতে জানা যায়, হযরত রাসূল (সাঃ) এর একান্ত পরিচিত হযরত দাহিয়াতুল কালবী নামক সাহাবীর আকৃতিতেই বেশির ভাগ আগমন করতেন। (হাদিস সংকলনের ইতিহাস পৃষ্টা:৫৪)


এ প্রসঙ্গে রাসূল (সাঃ) বলেছেন কোন ব্যক্তির রূপ ধারন করে আমার নিকট আসেন,তিনি আমার সাথে কথা বলেন এবং যা বলেন তা আমি ঠিকভাবে আয়ত্ত করে লই। (বোখারী শরীফ ১ম খণ্ড ১ম পৃষ্টা)

4303 views Answered

ব্যক্তি বেশে জিবরাঈল (আঃ) বেশির ভাগ সময় হযরত দাহিয়া কালবী নামক সাহাবীর রূপ ধরে আসতেন।ফেরেশতা কেন দাহিয়া কালবীর রূপ ধারণ করতেন এর কারণ বলতে গিয়ে আল্লামা বদর উদ্দীন আইনী লিখেছেন-“অন্যান্য সাহাবীদের পরিবর্তে বিশেষভাবে দাহিয়া কালবীর রূপ ধারণ করে ফেরেশতার আগমন করার কারণ এই যে,তিনিই সে সময়ের লোকদের মধ্যে সর্বাধিক সুশ্রী ও সুন্দর চেহারা বিশিষ্ট ছিলেন।”

(হাদীস সংকলনের ইতিহাস পৃ ৫৪)।

4303 views Answered

হযরত দাহিয়াতুল ক্বালবী রাঃ নামক সাহাবীর আকৃতিতে।

4303 views Answered

Related Questions

Next steps