2 Answers

লিওনার্দো দা ভিঞ্চি ১৫০৩ থেকে ১৫০৬ খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো এক সময়ে একটি পাইন কাঠের টুকরোর ওপর মোনা লিসার এই ছবিটি আঁকেন। চিত্রকলার ইতিহাসে এই চিত্রকর্মটির মতো আর কোনটি এত আলোচিত ও বিখ্যাত হয়নি। এর একমাত্র কারণ মোনা লিসার সেই কৌতূহলোদ্দীপক হাসি যা পরবর্তীতে বহু প্রশ্নের জন্ম দিয়েছে। বর্তমানে এটি প্যারিস শহরের ল্যুভ জাদুঘরে রাখা আছে। এটি ছিল শিল্পীর সবচেয়ে প্রিয় ছবি এবং তিনি সবসময় এটিকে সঙ্গেই রাখতেন। আর তিনি নিজেই বলতেন এটি হলো আমার সেরা শিল্পকর্ম। অবশ্য মোনা লিসাকে নিয়ে অনেক ধারণা আছে। কিছু গবেষক মনে করেন মোনা লিসা হলো লিওনার্দো দ্য ভিঞ্চির মা আবার কেউ মনে করেন মোনা লিসা হলো লিওনার্দো দ্য ভিঞ্চির বান্ধবী। তবে সাম্প্রতিক এক কম্পিউটার পরীক্ষায় দেখা গেছে মোনা লিসা'র সাথে লিওনার্দো দ্য ভিঞ্চির কিছুটা মিল রয়েছে। তাই মনে করা হয় হয়তো মোনা লিসা চিত্র কর্মটি না ছেলে না মেয়ে। বর্তমান সময়ের বিখ্যাত লেখক ড্যান ব্রাউন এর রচয়িত বিখ্যাত বই দ্য দা ভিঞ্চি কোড প্রকাশিত হবার পর মোনা লিসা সম্পর্কে সাধারণ মানুষের ধারণা'র পরীবর্তন ঘটতে শুরু করেছে এবং মানুষের মনে নতুন রহস্য সৃষ্টি হয়েছে।
2904 views Answered

‘মোনালিসা’ লিওনার্দো দ্য ভিঞ্চির অসাধারণ এক সৃষ্টি। ১৫০৩ সালে ইতালির ফ্লোরেন্স শহরে মোনালিসা আঁকা শুরু করেছিলেন ভিঞ্চি। এই ছবি এখনও রহস্য অনেকের কাছে। প্রচলিত আছে, ফ্লোরেন্সের একজন বস্ত্র ব্যবসায়ী ফ্রানচেসকো দেল জিয়োকন্দোর অনুরোধে মোনালিসা ছবিটি আঁকেন ভিঞ্চি। ধারণা করা হয় ছবির নারী জিয়োকন্দোর স্ত্রী লিসা জেরাদিনির। কিন্তু এই রহস্য উদ্ঘাটন হওয়ার আগেই ফ্রান্সের একটি জাদুঘরে প্রায় দেড়শ বছর আগের তৈরি একটি নগ্ন মূর্তি পাওয়া গেছে। এই ছবিটির সঙ্গে লিওনার্দো দ্য ভিঞ্চির চিত্রকর্ম মোনালিসার ছবির মিল রয়েছে বলে ফ্রান্সের বিশেষজ্ঞরা দাবি করছেন। জাদুঘরটির কিউরেটর ম্যাথিউ দেলদিকে এএফপিকে বলেন, স্কেচটি যে লিওনার্দো দ্য ভিঞ্চির নিজের করা- এ ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ পেয়েছেন তারা। তিনি বলেন, ‘যেভাবে এই স্কেচটিতে মুখ ও হাতের অংশটি আঁকা হয়েছে, তা সত্যিই বিস্ময়কর। এটা অবশ্যই কোন খসড়া নয়। আমরা এমন কিছু একটা দেখতে চলেছি, যা মোনালিসা আঁকার সময়ই তৈরি হয়েছিলো ভিঞ্চির জীবনের শেষ ভাগে।’ তিনি আরও বলেন, ‘এটি দেখে মনে হয় মূল পেইন্টিংটি আঁকার প্রস্তুতি হিসেবে ভিঞ্চি এটি এঁকেছিলেন।’ এদিকে লুভর জাদুঘর, যেখানে সংরক্ষিত আছে ভিঞ্চির মোনালিসা, সেখানকার একজন বিশেষজ্ঞ ব্রুনো মটিন নিশ্চিত করেছেন স্কেচটি লিওনার্দোর জীবনকালেই আাঁকা হয়েছিলো। এছাড়াও অনেকের ধারণা ছবিটির পুরোটা না হলেও অন্তত আংশিক একটা অংশ এঁকেছেন স্বয়ং লিওনার্দো দ্য ভিঞ্চি। কারণ মোনালিসার এমন নগ্ন ছবি এর আগে কেবল ভিঞ্চির নিজস্ব স্টুডিওতেই পাওয়া গিয়েছিল। এবং সেই ছবিটি ‘মোনা ভান্না’ নামেই পরিচিত। অথচ গত দেড়শ বছর ধরে ভাবা হতো এটি ভিঞ্চির স্টুডিওর কোনো শিক্ষানবিশ শিল্পীর আঁকা একটি স্কেচ মাত্র। ১৬শ’ শতাব্দীর নবজাগরণের অন্যতম অগ্রদূত হলেন লিওনার্দো দ্য ভিঞ্চি। তার আঁকা ছবিতে রয়েছে গভীর দর্শনের ছাপ। তার আঁকা মোনালিসা শিল্প জগতের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী কর্ম। তবে অনেকেই মনে করেন, মোনালিসার একাধিক কপি এঁকেছিলেন ভিঞ্চি। #সূত্র: দ্য গার্ডিয়ান (ডেইলি বাংলাদেশ ২৯ সেপ্টেম্বর ২০১৭)

2904 views Answered

Next steps