2 Answers
ফাতেমা (রাঃ) এর বিবাহ হয় হযরত আলির সঙ্গে। প্রিয় কন্যার বিয়ে উপলক্ষ্যে হযরত মুহাম্মদ (সা.) একটি চাদর, খেজুর পাতা ভর্তি চামড়ার একটি তোশক, আটা ভাঙানোর ২টা চাক্কি, পানির একটি মশক এবং ২টি মাটির কলসি উপহার দিয়েছিলেন। কন্যা ফাতিমা এর বিবাহ উপলক্ষে বিবাহের মজলিসে মুহাম্মদ যে সংক্ষিপ্ত ভাষণ দেন তা নারী-পুরুষের সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্কের মাহাত্ম্য বিশেষভাবে তুলে ধরা হয়। এই ভাষণে তিনি বলেন, "ইজ্জত ও জালালের অধিকারী আল্লাহ ফাতিমার সঙ্গে আলিকে বিয়ে দিতে আমাকে হুকুম করেছেন। তোমরা সাক্ষ্য থাক যে, চারশ মিসকাল রুপার মোহর ধার্য করে বিয়ে সম্পাদন করেছি। অবশ্য যদি তা পরিশোধ করতে আলি রাজি থাকে।" অতঃপর আলি তা কবুল করেন এবং দোয়ার মাধ্যমে তা সমাপ্ত হয়।
হযরত আলী রাঃ ফাতিমা রাঃ কে মহর হিসেবে হাতমী বর্ম প্রদান করেন যার মূল্য ছিল চারশত দিরহাম।
তথ্য সূত্রঃ ("আল বিদায়া ওয়ান নিহায়া" 5ম খন্ড, 500 পৃষ্ঠা)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy