3 Answers
রাসুলুল্লাহ (সঃ)-এর ওফাতের পরে ছয় মাসের ব্যবধানেই ফাতিমা (রাঃ) ইনতিকাল করন ৷ এটাই এ ব্যাপারে প্রসিদ্ধতম অভিমত এবং সহীহ বুখারীতে আইশা (রাঃ) সুত্রের রিওয়ায়াতে এটাই প্রমাণিত ৷ যুহরী ও আবু জাফার আল বাকির (রঃ)ও অনুরুপ অভিমত ব্যক্ত করেছেন ৷
তবে যুহরী (রঃ) থেকে অন্য একটি বর্ণনায় তিন মাসের ব্যবধানে; আবু যুবায়ের (রঃ) বলেছেন দুই মাসের ব্যবধানে ৷ আবু যুবায়দা (রঃ) বলেছেন, নবী কবীম (সঃ) এর পরে ফাতিমা (রাঃ) দিনরাত মিলিয়ে সত্তর দিন বেঁচে ছিলেন ৷ আমর ইবন দীনার (রঃ) বলেন, নবী কারীম (সঃ)-এর ইন্তেকালের পরে ফাতিমা (রাঃ) বেঁচে ছিলেন আট মাস ৷ আবদুল্লাহ ইবনুল হারিছ (রঃ)ও অনুরুপ বলেছেন ৷ আমর ইবন দীনার (রঃ)-এর আর একটি রিওয়ায়াত রয়েছে -চার মাসের ব্যবধানে ৷
উৎসঃ "আল বিদায়া ওয়ান নিহায়া" পঞ্চম খন্ড; পৃষ্ঠা: 506 ও 507
3011 views
Answered
রাসুলে পাক সঃ রওজাপাকে শুয়ার ৬ মাস পর মা ফাতেমাতুস যোহরা রাঃ ইন্তিকাল করেন। রাসুলে পাক সঃ ইন্তেকালের পর তার বংশের প্রথম ইন্তিকাল করেন মা ফাতেমা।
3011 views
Answered