আমার নিয়ত কি ভাল?
আল্লাহ বলেছেন, প্রতিটি কাজই নিয়তের উপর প্রথিষ্টিত । ( ইন্নামাল আমালু বিন নিয়ত )
এখানে খারাপ বা ভাল নিয়ত কে বোঝান হয়েছে। কিন্ত কি করে বুঝব যে, আমি যে কাজ করছি বা করতে চাচ্ছি
এটা কি আমার ভাল নিয়ত দ্বারা হচ্ছে না খারাপ নিয়ত দ্বারা হচ্ছে ?
3 Answers
"প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল" এটা বুখারী শরীফের ১ম হাদীস যা উমর (রা)বর্ণিত। এটা আল্লাহ বলেছেন বলা যাবে না, এটা মহানবী (সা) এর মুখের বাণী। আপনার নিয়ত শুদ্ধ কি না এটা কিভাবে বুঝবেন।এটা বুঝার জন্য আপনি আপনার বিবেক নামের আদালতকে প্রশ্ন করবেন এবং বিবেক নামের আদালতে আপনার রায় আপনি নিবেন। হা অনেক সময় বুঝা যায় না আমি যে নিয়তে কাজটা করছি তা কতটুকু শুদ্ধ। আপনি যখন দেখবেন একটি বিষয়ে আপনার স্বার্থ আর সমাজের স্বার্থ আপনার পক্ষান্তরে, তখন আপনি আপনার স্বার্থকে বিসর্জন দিয়ে আপনার নিয়তকে সৃষ্টির স্বার্থে দিকে দাবিত করে সৃষ্টির স্বার্থকে প্রাধান্য দিয়ে তা বাস্তবায়ন করুন।কাজ সম্পন্ন হলে মনের মধ্যে পূর্ণ তৃপ্তি পাবেন। আপনি সৃষ্টির জন্য নিজের যে স্বার্থকে কোরবানি দিলেন এটাই হলো মহা আত্মত্যাগ। কেননা ইসলামের অমীয় বাণী হলো "যে ব্যক্তি সৃষ্টির সেবা করে, মহান আল্লাহ তার প্রতি সহৃদয়বান হয়ে তার প্রতি দয়া প্রদর্শন করেন"।
যেকোন কাজ করার পূর্বে নিয়ত ঠিক আছে কী না তা পরখ করে নেওয়া আবশ্যক। যদি নিয়ত ঠিক থাকে তবে এই কাজের নেকি পাওয়া যাবে। অন্যথায় পূরো কাজটি ই বেকার বলে গন্য হবে। যেমন ধরুন, কেউ সারাদিন মেহনত করে টাকা উপার্জন করে, এখন যদি তার উদ্দেশ্য থাকে স্ত্রী সন্তান বা মাতা পিতার হক আদায় করা তাহলে তার প্রতিটি পদক্ষেপ ইবাদত বলে গন্য হবে। আর যদি উদ্দেশ্য থাকে ধনী হওয়া বা লোকের সম্মান কুড়ানো, এতে তার আমল নামায় কোন নেকি লেখা হবে না। সমস্ত বিষয় এরকম ই।
নিয়ত অর্থ ইচ্ছা, সংকল্প। কোনো কাজ করার পূর্বে নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন কাজটির পেছনে আপনার উদ্দেশ্য ভাল নাকি খারাপ। আপনি ভাল কিছু করার ইচ্ছ বা সংকল্প করলে সেটা ভাল নিয়ত এবং খারাপ কিছু করার ইচ্ছা বা সংকল্প করলে সেটা খারাপ নিয়ত হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy