2 Answers

নামাজে নিয়ত করার জন্য এটুকুই যথেষ্ট আমি নামাজ পড়ছি। এটুকু না বললেও হয়। কারন মনের ভিতরতো আছেই সে কি করছে। আরবী বা বাংলা নিয়ত, তা বিদাত। আর ইসলামে বিদাত নিষিদ্ধ।

3188 views Answered

প্রকৃত নিয়ত আসলে কিঃ ইবনুল কাইয়ুম (রাহেঃ) বলেনঃ “ নিয়ত হচ্ছে , কোন কিছু করার ইচ্ছা করা এবং সংকল্প করা। উহার স্থান হচ্ছে অন্তর জবানের সাথে আসলে তার কোন সম্পর্ক নেই। এ কারণে না তো নবীজী হতে আর না কোন সাহাবী হতে নিয়তের শব্দ বর্ণিত হয়েছে” । (ইগাসাতুল্ লাহ্ফান , ১।২১৪) সত্য প্রিয় ভাই! হ্যাঁ, প্রকৃতপক্ষে নিয়তের স্থান হচ্ছে অন্তর, মুখে বলা বা পড়ার সাথে এর কোন সম্পর্ক নেই। উদাহরণ স্বরূপ , ধরুন আপনারগ্রামে মসজিদ উন্নতি কল্পে জালসা হচ্ছে। আপনি জালসায় আগত আলেমদের আলোচনা শোনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেন। সাথে এক শত টাকাও নিলেন। সভা শেষে ১০০ টাকা দান করে বাড়ি ফিরলেন। বলুন তো , আপনি যে এ নেকীর কাজটি করলেন এর জন্য কি আপনাকে মুখে আরবী বা বাংলায় এরূপ বলতে হল কি যে- "হে আল্লাহ! আমাদের গ্রামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত জালসায়, আগত উলামাদের আলোচনা শোনার উদ্দেশ্যে এবং এক শত টাকা দান করার উদ্দেশ্যে জালসা শুনতে উপস্থিত হলাম বা হতে যাচ্ছি? যদি কেউ এরূপ বলে তখন আপনিই তাকে "মাথা খারাপ" বলে মন্তব্য করবেন। তাই আসুন মুখে নিয়াত উচ্চারণ না করে অন্তরে করি। ঐভাবেই নামাজ পড়ি যেভাবে রাসুল (সাঃ) পড়েছেন, এবং আমাদের শিখিয়েছেন। বিদআত পরিহার করুন সুন্নাহ মেনে চলুন। "যখন সত্য এসে মিথ্যার সামনে দাড়ায় তখন মিথ্যা বিলুপ্ত হয়। মিথ্যা তার প্রকৃতগত কারনেই বিলুপ্ত হয়। [সুরা বানী ইসরাইলঃ ৮১]

3188 views Answered

Related Questions

Next steps