একটা ল্যাপটপ কিনতে চাচ্ছি । বাজেট ৩০ হাজার এর মধ্যে। তো core i5 পুরাতন কিনলে ভালো হয় নাকি core i3 নতুন কিনলে ভালো হয়। যারা ভালো জানেন একটু বলেন।
2552 views

2 Answers

৩০ হাজারে আপনি নতুন নিন।পুরাতন সমস্যা হতে পারে।

2552 views

পুরাতন ল্যাপটপ কিনতে পারেন । সেক্ষেত্রে আপনাকে কিছু বিষয় দেখে নিতে হবে । যেমন ঃ প্রসেসরের - জেনারেশন, ক্লক স্পীড, ক্যাশ মেমোরি (এমবি); র‍্যাম (ভার্সন), হার্ডডিস্ক স্পেস, ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড । আর আপনি ল্যাপটপটি অবশ্যই ২/৩ দিন নিজে চালিয়ে পারফরম্যান্স চেক করবেন যদি সম্ভব হয় । ল্যাপটপ যদি ২/৩ বছরের বেশি পুরাতন হয়, সেক্ষেত্রে আপনি আশানুরূপ ব্যাটারি ব্যাকআপ পাবেন না এবং মাঝেমধ্যে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন । যদি বেশি পুরাতন না হয়, তাহলে বিবেচনা করে কিনতে পারেন ।

নতুন কিনতে চাইলে, আপনার বাজেট ৩৫০০০ করলে বেশ ভালো ল্যাপটপ পাবেন । ইন্টেল কোর-আই(৩)-৭ম জেনারেশন, ৪ জিবি ডিডিআর(৪) র‍্যাম, ১ টিবি সাটা হার্ডডিস্ক (৭২০০ আরপিএম) এই কনফিগারেশন পেয়ে যাবেন; সাথে ১/২ বছরের ওয়ারেন্টই । আমি নতুন ল্যাপটপ কিনতেই পরামর্শ দিব ।

2552 views

Related Questions