উচ্চ রক্তচাপ/High Blood Prasure হলে তাৎক্ষনিক কী করনীয়?
4 Answers
আমরা যদি কোনো রোগীকে প্রাথমিকভাবে নির্ণয় করতে পারি, সেখানে অনেক কিছু করার সুযোগ আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জীবনযাপনের ধরন পরিবর্তন করা। জীবনযাপনের ক্ষেত্রে আমরা বলি যে নিয়মিত তাকে কমপক্ষে আধা ঘণ্টা বা এক ঘণ্টা জগিং করতে হবে। তার খাবারে লবণের পরিমাণ কমিয়ে দিতে হবে। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। তাকে মেডিটেশন করতে হবে। শিথিল থাকতে হবে। তার দুশ্চিন্তাগ্রস্ত হওয়া যাবে না। আর এমন কোনো ওষুধ খাওয়া যাবে না যেটি প্রেশার তৈরি করে। সে ধূমপান করবে না। উচ্চ রক্তচাপের সঙ্গে আরো কিছু ঝুঁকি থাকে। অনেক সময় কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে। ডায়েট এমনভাবে করতে হবে যার মধ্যে চর্বি জাতীয় জিনিস কম থাকবে। কার্বোহাইড্রেট অনেক সময় বদলে গিয়ে চর্বিতে পরিণত হয়। সেটিও কম নেবে। সে যদি এসব নিয়ম মেনে চলে, তাহলে প্রাথমিকভাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব।
প্রেশার পরিমাপ করতে হবে আগে।
আপাতত:
Cap. Nortin 25 mg
0 + 0 + 1 ( 1 মাস )
Tab. Propranol 10 mg
1 + 0 + 1 ( 1 মাস)
দ্রুত ডাক্তার দেখান।
রোগীকে গোসল করানো উচিত এবং টক জাতীয় কোন কিছু
যেমনঃ তেতুল,আমড়া ইত্যাদি বাসায় যা থাকে সেটা খেতে
দেওয়া উচিত।
উচ্চ রক্তচাপ বা হাই প্রেসারে তাৎক্ষণিক করণীয় হচ্ছে:-
১) দ্রুত ডাক্তারের কাছে যাওয়া এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খাওয়ানো ।(ডাক্তারের আগে থেকে সাজেস্ট করা ঔষধও খাওয়াতে পারেন)
2) রোগীকে দ্রুত বিশ্রামের ব্যবস্থা করে দেয়া ।
3) মাথায় পানি দেয়া অথবা বরফ দেয়া । পারলে টক জাতীয় কিছু খাওয়ানো যেমন তেঁতুল বা তেঁতুলের শরবত । ( এসব ক্ষনিকের জন্য ব্লাড প্রেসারে স্বস্থি দিলেও বাস্তবিক এসবে প্রেসার বা রক্তচাপ কমে না।)
4) হাত-পা ম্যাসেজ করা যেতে পারে ।
ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপ সম্পর্কে বিস্তারিত জানতে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের সব উপায় সমূহ জানতে এই লিংকটি তে প্রবেশ করুন এবং মনোযোগ সহকারে পড়ুন ।
আশাকরি অনেক উপকার হবে ইনশাআল্লাহ ।