আমার মুখে প্রায় সময় ব্রণ হয় এবং আমি অক্সি এক্টিব ওয়াস ব্যবহার করি তাহলে কী আমার কোনও সমস্যা হবে?আমার মুখে অনেক দাগ আছে সে গুলো কীভাবে দুর করব ,মুখ উছা নেছা দেখা যায় মুখ কীভাবে মিল করব কী ক্রীম ব্যবহার করব প্লিজ বলবেন ।
2651 views

1 Answers

অক্সি এক্টিব ওয়াস ব্যবহার করবেন না।

মুখে ব্রণের কালো দাগ দূর করতে:

১। কাঁচা ব্রণে সমপরিমাণ লবঙ্গ, তুলসীপাতা, নিমপাতা,

পুদিনাপাতা একসঙ্গে পেস্ট করে কিছুক্ষণ লাগিয়ে

রাখলে সেখানে দাগ হবে না।

২। শুষ্ক ত্বকের ব্রণের দাগ দূর করতে লবঙ্গ

তেল খুব উপকারী।

৩। ব্রণ শুকিয়ে যাওয়ার পর মুখে চিনি আর দারুচিনি বাটা

একসঙ্গে পেস্ট করে লাগাতে পারেন। লবঙ্গ বা

দারুচিনি ত্বকে লাগানোর পর একটু জ্বালা করবে,

এতে কোনো ক্ষতি নেই। রুপচর্চা ২৪.কম

ব্রণ সমস্যা সমাধানের ১১ টিপস

১. সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মুখমন্ডল

নিয়মিত পরিষ্কার রাখা। দিনে অন্তত

দু’বার ‘ফেসওয়াস’ দিয়ে মুখ ধুয়ে ফেলুন

বিশেষ করে বাইরের ধুলোবালি থেকে

আসার পর ও ঘুমাতে যাবার আগে।

২. যাদের মুখমন্ডল তৈলাক্ত তারা

তৈলবিহীন প্রসাধন সামগ্রী ও লোশন

ব্যবহার করুন।

৩. মুখমন্ডলে ব্রণ হলে তাতে খোঁচাখুঁচি

করা, চাপ দেয়া ও চিমটি কাটা থেকে

বিরত থাকুন কারণ এতে ইনফেকশন হয়ে

স্থায়ী দাগ পড়ে যেতে পারে।

৪. ভিটামিন ও আঁশজাতীয় শাকসবজি

প্রচুর পরিমাণে খাবারের তালিকায়

রাখতে হবে।

৫. অধিক লবণাক্ত খাবার খাওয়া থেকে

বিরত থাকুন।

৬. অতিরিক্ত সূর্যালোকে চলাফেরা

করার সময় ছাতা বা সানস্ক্রীন

ব্যবহার করুন।

৭. যারা শো-বিজে আছেন, তাঁরা বাড়ি

ফিরে মুখের মেকআপ ভাল করে তুলে

ফেলুন।

৮. মানসিক চাপ পরিহার করুন।

চিন্তামুক্ত ও ফুরফুরে জীবনযাপন

করুন।

৯. দৈনিক কমপক্ষে ৮ ঘণ্টা ঘুমাতে

হবে এতে শারীরিক ও মানসিক ক্লান্তি

দূর হবে।

১০. চর্বি ও চিনিযুক্ত খাবার কম

খান।

১১. দৈনিক কমপক্ষে ৮ গ্লাস পানি

পান করতে হবে। পানি দেহ থেকে বর্জ্য

পদার্থ নিঃসরণে সাহায্য করে। এরপরও

যদি ব্রণের প্রকোপ দেখা দেয় তাহলে

চিকিৎসকের পরামর্শ নিন।

আর কালো দাগ দূর করতে, ঐ স্থানে এক টুকরো লেবুর রস নিয়মিত ঘষুন।

2651 views

Related Questions