1 Answers

খাদ্য অভ্যাস পরিবর্তন করার মাধ্যমে কোষ্ঠকাঠিন্যর কষ্ট থেকে রেহাই পাওয়া সম্ভব। শাক-সবজি এবং ফল মুল সহ আঁশ জাতীয় খাবার বেশি করে খেলে কোষ্ঠ পরিস্কার হয় এ কথা কমবেশী আমরা সবাই জানি। কিন্তু সমস্যা হলো এই জানা কথাটি আমরা নিষ্ঠার সাথে মানি না। একই সাথে জীবন যাপনের পদ্ধতিকে যতোটা সম্ভব সক্রিয় করে তুলতে হবে। অর্থাৎ ব্যায়াম চর্চার অভ্যাস নারী-পুরুষ সবাইকে করতে হবে। সব বয়সের মানুষকে ব্যায়াম বা শরীর চর্চাকে সরাসরি দৈনিকের অভ্যাসে পরিণত করতে হবে। আমাদের খাদ্য অভ্যাস তৈরি হয় শিশুকাল থেকে। তাই সঠিক খাদ্য অভ্যাস সৃষ্টি করার দায়িত্বের অনেকটাই বর্তায় অভিভাবকদের উপর। ছোট বেলা থেকেই যদি শাক-সবজি এবং ফল-মুল খাওয়ার অভ্যাস করা যায় তবে কোষ্ঠ-কাঠিন্যের ছোবল থেকে রক্ষা পাওয়া যেতে পারে। কোষ্ঠকাঠিন্যের যে কোনো রোগীকে চিকিৎসা দিয়ে অর্থাৎ নানা রকম ওষুধ দিয়ে তাৎক্ষণিক ভাবে সমস্যাটি দূর করে দেয়া সম্ভব। কিন্তু এই সুফল ধরে রাখার জন্য অবশ্যই তার খাদ্য অভ্যাস এবং জীবন যাপনের ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। তা না হলে এই সমস্যা অন্ধ চক্রের মতো ফিরে ফিরে আসবে। তবে কোনো রোগের কারণে যদি এ ধরণের কোষ্ঠকাঠিন্য দেখা দেয় তবে দ্রুত সে রোগের চিকিৎসা করতে হবে। এ ক্ষেত্রে বিলম্ব করা মোটেও ঠিক হবে না।

2767 views Answered

Related Questions

ল্যরি কিং কে?
1 Answers 2515 Views

Next steps