আমারা বেশি কথা বলি ফেসবুকে তাই কি ভাবে এই থেকে মুক্তি পেতে পারি?
আমার সাথে একটা মেয়ের সমর্পক আছে।মেয়েটা আমার ক্লাসমেট। আমরা একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। এখন সমস্যা হচ্ছে আমি প্রেম করার পর থেকে ভাল ভাবে পড়া শুনা করতে পারতাছি।যেহেতু আমি বিজ্ঞানের ছাত্র তাই অনেক বেশি পড়া দরকার।আবার মেয়েটি আমার থেকে ওর বন্ধুদের বেশি সময় দেয় এতে আমার বেশি খারাপ লাগে তাই পড়তে পারি না। এখন আমি কিছুই ভেবে পাইতাছি না কি করব?তাই আমাকে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করলে উপকৃত হতাম।
2 Answers
আল্লাহ প্রত্যেক প্রাণিকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আপনি যেহেতু পুরুষ, আপনার জন্য ভবিষ্যতে এর চেয়ে ভাল সুন্দরি মেয়েকে তৈরি করে রেখেছেন। এই চিন্তা আপনার করা লাগবেনা। এখন পড়ার সময়, ছাত্রজীবন। ভাল করে পড়াশুনা করে সবাইকে তাক লাগিয়ে দিন। সময় হলে কত মেয়ে যে আপনার পিছনে পড়ে থাকবে, তা হিসাব করা যাবেনা। পড়াশুনা করে, কর্মসংস্থানের ব্যবস্থা করে তবেই এসব ভাববেন। টাকার কাছে সবই পরাজিত। শুধু ভাব থাকলেই হবেনা, টাকা ছাড়া কাজ হবেনা। নিজেকে যোগ্য করে তুলুন, যে আপনার যোগ্য সে ই আপনাকে খুঁজে নিবে।
ক্লাসমেট হলে তো প্রতিদিন দেখা হয়। আর সামনে আপনার পরীক্ষা। আপনার ভবিষ্যৎ আপনিই নির্ধারণ করবেন। আপনার প্রেমিকা হয়ত একদিন চলে যেতে পারে, কিন্তু আপনার রেজাল্ট থাকবে সারা জীবন। আর এই প্রেমের মধ্যে কোন পবিত্রতা নেই, ইসলাম এটিকে হারাম বলেছে। এখানে মন ও দৈহিক চাহিদা মেটানোর প্রচেষ্টাই বেশি হয়ে থাকে।(আপনার প্রেম হয়ত অনেক ভালো হতে পারে, কিছু মনে করবেন না উপরের কথা গুলোর জন্য) আপনার পরিবারে যার সাথে আপনার ভালো সম্পর্ক রয়েছে তার সাথে শেয়ার করুন। পড়ার সময় মোবাইল দূরে রাখুন, আর একা পড়তে বসবেন না।( আপনি আপনার প্রেমিকার সাথেও ব্যাপারটা শেয়ার করতে পারেন, মন, প্রাণ খোলে সব কথা সারাসরি বলে পেলেন। সত্যি যদি আপনাকে ভালোবাসে তাহলে সে সব মেনে নেবে, যদি মেনে না নে, তাহলে তাকে ছেড়েদেন ) শেষকথা, হাজার কিছু করলেও কাজ হবে না, যদি নিজেকে নিজে নিয়ন্ত্রণ না করেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy